ভারত-আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচে নজর কেড়ে নিলেন ২৩ বছরের তরুণ অলরাউন্ডার মানব সুথার। শনিবার নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যুধবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হলো রাজস্থানের এই বাঁহাতি স্পিনার-অলরাউন্ডারের। ভারতীয় দলের নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসেবে বিবেচিত মানবের জন্য এটি নিঃসন্দেহে বড় মাইলফলক। (Manav Suthar)
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। সেই সঙ্গে প্রথম একাদশে জায়গা পান মানব সুতার। ভারতের হয়ে এই ম্যাচে খেলছেন লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমন গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, মানব সুতার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। অপরদিকে আফগানিস্তান দলের নেতৃত্বে রয়েছেন হাশমতুল্লাহ শাহিদি। (Manav Suthar)
রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের সুবাদেই জাতীয় দলের দরজা খুলেছে মানবের জন্য। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯টি ম্যাচ খেলে তিনি ১২৯টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে করেছেন ৯৪৫ রান। তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১২০। বল ও ব্যাট— দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতার জন্যই নির্বাচকদের নজরে আসেন তিনি। (Manav Suthar)
ফের বিশ্বকাপের মঞ্চে শাকিরা, উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন ‘Dai Dai’













2 thoughts on “মুল্লানপুরে ভারতের নতুন বাজি, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক মানব সুতারের”