রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ছাঙতের যোগদানের আনন্দ মাটি করে দিল কাস্টমসের কাছে হার, গোলশূন্যই রইল মোহনবাগান

Published on: August 1, 2026
MBSG vs Customs
---Advertisement---

নতুন মরসুমে তারকা ফুটবলার লালিয়ানজুয়ালা ছাঙতের যোগদানে যখন উচ্ছ্বসিত মোহনবাগান সুপার জায়ান্ট শিবির, ঠিক সেই দিনই কলকাতা লিগে বড় ধাক্কা খেল সবুজ-মেরুন। শনিবার কাস্টমসের বিরুদ্ধে গোলের মুখই খুলতে পারল না বাস্তব রায়ের দল। পেনাল্টি থেকে রাহুল সোরেনের করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নিল কাস্টমস।

কলকাতা লিগে বড় দলগুলোর বিরুদ্ধে কাস্টমস বরাবরই কঠিন প্রতিপক্ষ হিসেবে পরিচিত। সেই ধারাই এদিনও বজায় রাখল তারা। গত মরসুমেও মোহনবাগানকে হারিয়েছিল কাস্টমস। এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো। (MBSG VS CUSTOMS)

ম্যাচের আগে কাস্টমস শিবিরেও কিছুটা সমস্যা ছিল। দলের প্রধান কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ফ্লু-তে আক্রান্ত হওয়ায় গত চার দিন মাঠে থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব সামলান রাজীব বাগ। তবে কোচ না থাকলেও কাস্টমসের রক্ষণে কোনও শিথিলতা দেখা যায়নি। গোটা ম্যাচে তারা মোহনবাগানকে চাপে রাখে।

অন্যদিকে, ডুরান্ড কাপের ডার্বি জয়ের পর থেকে মোহনবাগানের পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। এদিনও শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলেন সুহেল ভাট, সায়ন বন্দ্যোপাধ্যায়রা। আক্রমণে বারবার উঠলেও শেষ মুহূর্তে ব্যর্থ হন সবুজ-মেরুন ফুটবলাররা। বিশেষ করে সায়ন বন্দ্যোপাধ্যায়কে কার্যত নিষ্ক্রিয় করে রাখে কাস্টমসের রক্ষণ। ফলে আক্রমণের ধার অনেকটাই ভোঁতা হয়ে যায়।

মোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’, তিন বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে ভারতের তারকা উইঙ্গার

টমসিং, রাজ বাসফোর, নবাগত অ্যালেক্স সাজি, গোগোচা, সন্দীপ মালিক এবং টাঙড়িরাও নিজেদের সেরাটা দিতে পারেননি। কাস্টমসের পরিকল্পিত রক্ষণভাগের সামনে বারবার আটকে যায় মোহনবাগানের আক্রমণ। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় কাস্টমস। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে রাহুল সোরেনের গোলে জয় নিশ্চিত করে তারা। (MBSG VS CUSTOMS)

এর আগেও খিদিরপুরের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছিল মোহনবাগান। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে বিতর্কিত পরিস্থিতিতে কোনও রকমে জয় পেলেও এদিন আর ভাগ্য সঙ্গ দেয়নি। ফলে কলকাতা লিগের পয়েন্ট তালিকায়ও পিছিয়ে পড়ল সবুজ মেরুন শিবির।

উল্লেখ্য, মরসুম শুরুর অনেক আগেই অনুশীলন শুরু করেছিল মোহনবাগান। তবু এখনও অনেক ফুটবলার পুরোপুরি ম্যাচ-ফিট নন বলেই মনে করছেন ফুটবল মহলের একাংশ। এদিন দলের ফুটবলারদের মধ্যে সমন্বয়ের অভাব এবং লক্ষ্যহীন খেলা স্পষ্ট।

ইস্টবেঙ্গেলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মোহনবাগানের এই হারে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা। অন্যদিকে, দলের এমন নিষ্প্রভ পারফরম্যান্সে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন সবুজ-মেরুন সমর্থকেরা। এখন দ্রুত ঘুরে দাঁড়িয়ে লিগে জয়ের ধারায় ফেরাই মোহনবাগান সুপার জায়ান্টের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। (MBSG VS CUSTOMS)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ছাঙতের যোগদানের আনন্দ মাটি করে দিল কাস্টমসের কাছে হার, গোলশূন্যই রইল মোহনবাগান”

Leave a Comment