---Advertisement---
lifezone nursing home

Mohun Bagan SG: এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট, শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া মোহনবাগানের

April 4, 2026 8:54 PM
Mohun Bagan SG
---Advertisement---

আন্তর্জাতিক বিরতির পর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ মোহনবাগান সুপার জায়ান্ট। টানা তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না সবুজ-মেরুন শিবির। শনিবার (৪ এপ্রিল) জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে লড়াইয়ে নেমে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় তাদের। মোহনবাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাসো, আর জামশেদপুরের হয়ে শেষ মুহূর্তে সমতা ফেরান ঋত্বিক দাস।

এই ড্রয়ের ফলে মোহনবাগান পয়েন্ট তালিকায় আরও এক পয়েন্ট যোগ করল। সাত ম্যাচে তাদের মোট পয়েন্ট এখন ১৪। সমান পয়েন্ট নিয়েই দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় আপাতত শীর্ষস্থান ধরে রেখেছে মোহনবাগান। অন্যদিকে, জামশেদপুরও সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। (Mohun Bagan SG)

Mamata Banerjee: মমতার কপ্টারের উপরে রহস্যময় ড্রোন, মালদহে প্রচারে গিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

লিগের চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল, ছয় ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। একই পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা লাল-হলুদের নিচেই রয়েছে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল মোহনবাগান। ১৫ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়েও যায় তারা। এরপর দীর্ঘ সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল মেরিনার্সরা, এবং মনে হচ্ছিল ১-০ ব্যবধানে জয় নিশ্চিত।

কিন্তু ইনজুরি টাইমে বদলে যায় ম্যাচের ছবি। ৯০+৫ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ঋত্বিক দাস দুর্দান্ত গোল করে জামশেদপুরকে সমতায় ফেরান। বাম দিক থেকে মেসি বউলির নিখুঁত ক্রস পেয়ে সহজেই জালে বল জড়িয়ে দেন তিনি, স্তব্ধ হয়ে যায় বাগান সমর্থকদের উল্লাস। (Mohun Bagan SG)

এখন আগামী ১২ এপ্রিল নিজেদের পরবর্তী ম্যাচে নামবে মোহনবাগান, আর ৯ এপ্রিল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মাঠে নামবে জামশেদপুর এফসি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Mohun Bagan SG: এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট, শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া মোহনবাগানের”

Leave a Comment