চলতি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারছেন। শনিবার মালদহে প্রচারে যান। মালদহে একাধিক জনসভা ও রোড শো ছিল মমতার।
এদিন দুপুরে প্রথমে মানিকচকে যান তিনি। তারপর মালতিপুরে দ্বিতীয় নির্বাচনী জনসভা করেন। সেখান থেকে গাজোলে যান তিনি। মালতিপুরে সভা শেষে গাজোল যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী কপ্টারে ওঠার সময় আচমকা আকাশে দেখা যায় একটি রহস্যময় ড্রোন। স্বাভাবিকভাবেই এ দৃশ্য দেখে সকলে অবাক হয়ে যান। তা দেখে দাঁড়িয়ে পড়েন মমতা (Mamata Banerjee)। উদ্বিগ্ন দৃষ্টিতে রহস্যময় ড্রোনটির গতিবিধিতে নজরদারি চালান। এরপরই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই ইঙ্গিতে দাবি করেন তিনি। মাইক হাতে নিয়ে তিনি বলেন, পুলিশের নজরে রাখা দরকার। যারা করেছে, তাদের চিহ্নিত করা দরকার।
মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশপথ পরিষ্কার থাকার কথা। সাধারণত নিরাপত্তার কথা ভেবেই সমস্ত ব্যবস্থা করা হয়। সেখানে হঠাৎ এই ড্রোনের ঘোরাফেরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দেয়। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী নিজে হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে রহস্যময় ড্রোনটির গতিবিধি দেখেন। এরপরই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই ইঙ্গিত করেন তিনি। বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।”
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই ঘটনাস্থলে পরিস্থিতির পরিবর্তন হয়। নড়েচড়ে বসেন প্রশাসনের কর্তারা। কে বা কারা ওই ড্রোন ওরায়, সেটি খতিয়ে দেখতে তৎপর হয় পুলিশ। পরে যদিও ড্রোনটি নামিয়ে নেওয়া হয়। তবে কয়েক মুহূর্তের এই ঘটনাটি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল।










2 thoughts on “Mamata Banerjee: মমতার কপ্টারের উপরে রহস্যময় ড্রোন, মালদহে প্রচারে গিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী”