রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Green Sanvi Crossed Hormuz: হরমুজ পেরোলো ভারতের সপ্তম এলপিজি ট্যাঙ্কার, সমাজ মাধ্যমে কী বার্তা দিল ইরান?

Published on: April 4, 2026
Green Sanvi Crossed Hormuz
---Advertisement---

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের জ্বালানি সরবরাহ নিয়ে স্বস্তির খবর মিলেছে। সম্প্রতি হরমুজ পেরিয়েছে ভারতের সপ্তম এলপিজিবাহী ট্যাঙ্কার। সূত্রের খবর, ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’ নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে গেছে। জাহাজটিতে থাকা বিপুল পরিমাণ রান্নার গ্যাস ভারতের উদ্দেশে রওনা হয়েছে এবং সব ঠিক থাকলে নির্ধারিত সময়ে সেটি মুম্বই বন্দরে পৌঁছাবে।

‘গ্রিন সানভি’ নামক এই ট্যাঙ্কারে প্রায় ৪৪ থেকে ৪৬ হাজার মেট্রিক টন এলপিজি রয়েছে। এই পরিমাণ রান্নার গ্যাস ভারতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে ধারণা সরকারের। বিশেষ করে পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার মাঝেই এই জাহাজটির নিরাপদ যাত্রার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারত। (Green Sanvi Crossed Hormuz)

এই ঘটনার প্রেক্ষিতে মুম্বইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল একটি এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভির একটি পোস্টের প্রতিক্রিয়ায় জানান, ভারত তথা বিশেষত গুজরাটের সঙ্গে ইরানের এক গভীর ঐতিহাসিক ও যোগসূত্র রয়েছে। কয়েক শতাব্দী আগে ইরান থেকে আসা মানুষদের ভারত যেভাবে আশ্রয় দিয়েছিল, তার উল্লেখ করে ইরান জানায়, এই বন্ধুত্বের সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

শুক্রবার সন্ধ্যার দিকে ভারতীয় জাহাজটি ইরানের আঞ্চলিক জলসীমা ধরে হরমুজ প্রণালী অতিক্রম করে। ইরান ইজরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি ভারতের সপ্তম এলপিজিবাহী জাহাজ যা হরমুজের পথ পার হতে পেরেছে।

Bengal Election 2026 : বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, স্লোগান পাল্টা স্লোগান, দুই দলের সমর্থকদের ধাক্কাধাক্কি

ভারত সরকারের সূত্রে জানানো হয়েছে বর্তমানে পারস্য উপসাগর এলাকায় আরও কয়েকটি ভারতীয় পতাকাবাহী জাহাজ অপেক্ষা করছে খুব শীঘ্রই তারাও দেশের উদ্দেশ্যে রওনা দেবে। পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার, শিপিং কর্তৃপক্ষ এবং বিদেশে থাকা ভারতীয় সংস্থাগুলি। নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং জাহাজে থাকা ভারতীয় নাবিকদের সুরক্ষাও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। (Green Sanvi Crossed Hormuz)

সব মিলিয়ে, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিবহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় একের পর এক ভারতীয় এলপিজি ট্যাঙ্কারের ভারতের পথে রওনা দেওয়ায় দেশের জ্বালানি সংকট দ্রুত কেটে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “Green Sanvi Crossed Hormuz: হরমুজ পেরোলো ভারতের সপ্তম এলপিজি ট্যাঙ্কার, সমাজ মাধ্যমে কী বার্তা দিল ইরান?”

Leave a Comment