রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

MS Dhoni: ফিট হয়েও CSK-র বাইরে, ইচ্ছে করেই খেলতে নামছেন না ধোনি?

Published on: April 26, 2026
MS Dhoni
---Advertisement---

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের মরশুম কার্যত শেষের পথে। প্লে-অফের আশা অনেকটাই ফিকে। আর সেই সময়েই সামনে এল এক চাঞ্চল্যকর দাবি—ফিট হয়েও নাকি মাঠে ফিরছেন না মহেন্দ্র সিং ধোনি!(MS Dhoni)

ইংরেজি সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাফ স্ট্রেইন থেকে পুরোপুরি সেরে উঠেছেন ধোনি। এমনকি তিনি ফিটনেস টেস্টও পাস করেছেন। তবুও ইচ্ছাকৃতভাবেই নাকি এখনও দলে ফিরছেন না সিএসকে-র কিংবদন্তি ক্রিকেটার। কারণ, মরশুমের শেষ কয়েকটি ম্যাচে দলের কম্বিনেশন নষ্ট করতে চান না ‘থালা’।

প্রতিবেদন অনুযায়ী, ধোনি মনে করছেন তাঁর জায়গায় যে তরুণ ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন, তাঁদের সরিয়ে ফের দলে ঢোকা ঠিক হবে না। সেই কারণেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।

LSG vs KKR: পাথিরানা ফেরায় স্বস্তিতে, মুকুল কাঁটা সরিয়ে জয়ে ধারা বজায় রাখতে মরিয়া KKR: MS Dhoni: ফিট হয়েও CSK-র বাইরে, ইচ্ছে করেই খেলতে নামছেন না ধোনি?

এদিকে গত কয়েকদিন ধরেই নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে ধোনিকে(MS Dhoni)। ব্যাট হাতে যেমন সাবলীল ছিলেন, তেমনই উইকেটকিপিংয়েও দেখা যায় তাঁকে। ফলে সমর্থকদের আশা ছিল, খুব শীঘ্রই মাঠে ফিরবেন ‘ক্যাপ্টেন কুল’। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি তিনি।

চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসিও এদিন স্পষ্ট করে দিয়েছেন, ধোনি যখন ফিরবেন তখন শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, পূর্ণ সময়ের উইকেটকিপার হিসেবেই ফিরবেন। অর্থাৎ, ধোনির ক্ষেত্রে কোনও “আধা-ফেরা” নয়। তিনি খেললে পুরো দায়িত্ব নিয়েই মাঠে নামবেন।

উল্লেখ্য, মার্চের শেষে কাফে চোট পাওয়ার পর প্রথমে দু’সপ্তাহ বিশ্রামের কথা বলা হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও মাঠে দেখা যায়নি তাঁকে। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতেও টানা সপ্তম ম্যাচ মিস করেন ধোনি।

এর মধ্যেই নতুন জল্পনা—এ কি তবে ধোনির শেষ আইপিএল মরশুম? নাকি বড় মঞ্চের জন্য নিজের প্রত্যাবর্তন জমিয়ে রাখছেন ‘মাহি’? উত্তর এখনও অজানা। তবে একটা বিষয় পরিষ্কার, ৪৪ বছর বয়সেও ধোনিকে(MS Dhoni) ঘিরে রহস্য আর আবেগ—দুটোই একইরকম অটুট ভক্তকূলে।

TMC vs BJP: ভোটের আগে নদিয়ায় উত্তেজনা! বিজেপি কর্মীকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে: MS Dhoni: ফিট হয়েও CSK-র বাইরে, ইচ্ছে করেই খেলতে নামছেন না ধোনি?

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment