রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Pakistan T20 World Cup: বিশ্বকাপ বয়কট করলেই সাসপেন্ড, পাকিস্তানকে ‘থ্রেট’ ICC-র

Published on: January 25, 2026
---Advertisement---

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে—পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিল ICC। বাংলাদেশ দাবি করেছিল বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে। কিন্তু সেটা মানেনি ICC। আর ICC-র এই সিদ্ধান্তকে ভুল দাবি করে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জানিয়েছিল। এর জবাবে ICC জানিয়েছে, তারা বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারবে না। এরজন্য দেওয়া হবে না NOC। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণও করতে পারবে না পাকিস্তান।বাংলাদেশ ইস্যুতেই এই টানাপোড়েনের সূত্রপাত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বক্তব্য, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি দ্বিচারিতা করেছে। পাকিস্তানের জন্য আগে যেখানে ‘হাইব্রিড মডেল’ মেনে নেওয়া হয়েছিল, সেখানে বাংলাদেশকে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সুযোগ না দেওয়া অন্যায়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই বিশ্বকাপ বয়কটের প্রসঙ্গ সামনে আনে পিসিবি। (Pakistan T20 World Cup)

আইসিসির বোর্ড মিটিংয়ে বাংলাদেশের পক্ষে একমাত্র ভোটটি দিয়েছে পাকিস্তান। সেই বৈঠকের পরই পিসিবি প্রধান মহসিন নকভি জানান, সরকার অনুমতি দিলে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্তের দায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপরই রয়েছে। (Pakistan T20 World Cup)

এই ‘নো এনওসি’-র প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে পাকিস্তান সুপার লিগে। বিদেশি ক্রিকেটার না পেলে পিএসএলের বাণিজ্যিক গুরুত্ব যেমন কমবে, তেমনই পিসিবির আয় কমবে। আন্তর্জাতিক ম্যাচের সুযোগ কমে গেলে পাকিস্তান ক্রিকেট কার্যত কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কাও থাকছে। (Pakistan T20 World Cup)

ক্রিকেট মহলের মতে, এই মুহূর্তে পাকিস্তান ও আইসিসি—দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। পাকিস্তান বাংলাদেশের পক্ষে চাপ বাড়াতে চাইছে, আর আইসিসি স্পষ্ট করে দিতে চাইছে যে বিশ্বকাপ বয়কটের পথে গেলে তার মূল্য দিতে হবে। ফলে বিশ্বকাপের আগে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। (Pakistan T20 World Cup)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment