রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্লেয়ারদের ফোন কেড়ে নিল PCB, পাকিস্তান ক্রিকেটে গড়াপেটা?

Published on: September 6, 2026
Pakistan Cricket
---Advertisement---

[ছবি: এক্স]

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে একের পর এক ধাক্কা। তার মধ্যেই (Pakistan Cricket) পাকিস্তান ক্রিকেটে নতুন রহস্য—সিরিজ চলাকালীন দলের কয়েক জন ক্রিকেটারের মোবাইল ফোন নাকি হেফাজতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। কী কারণে এই পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে বোর্ডের অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে খবর।

Pakistan Cricket: কেন ফোন নিল PCB?

সূত্র অনুযায়ী, PCB কয়েক জন ক্রিকেটারের ফোন নিজেদের হেফাজতে নিয়েছে। ক্রিকেট বোর্ড ও ICC বিশেষ পরিস্থিতিতে, বিশেষ করে অ্যান্টি-করাপশন তদন্ত চললে ক্রিকেটারের মোবাইল বাজেয়াপ্ত করতে পারে। ফোনের তথ্য থেকে মুছে ফেলা মেসেজ কিংবা বুকিদের সঙ্গে গোপন যোগাযোগের সূত্র খোঁজা হয়। তবে এই ঘটনায় কোনও দুর্নীতির অভিযোগ বা নির্দিষ্ট তদন্তের কথা এখনও প্রকাশ্যে আসেনি। তদন্তে সহযোগিতা না করাও নিয়মভঙ্গ হিসেবে গণ্য হতে পারে।

Pakistan Cricket: ম্যাচের দিনেও কড়া ফোন-বিধি

এমনিতেই ম্যাচের দিন ক্রিকেটার ও কোচদের ব্যক্তিগত ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা থাকে। ড্রেসিংরুম বা ডাগআউটে ঢোকার আগে ফোন জমা দিতে হয়। শুধুমাত্র দলের ডাক্তার বা ম্যানেজারের মতো নির্দিষ্ট কয়েকজন জরুরি প্রয়োজনে ডিভাইস রাখতে পারেন।

দলে বড়সড় রদবদল

এরই মধ্যে এজবাস্টনে তৃতীয় টেস্টের আগে পাকিস্তান সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে সাত জনকে দলে নিয়েছে। (Pakistan Cricket) বাদ পড়েছেন ইমাম-উল-হক, মহম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, আলি উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মহম্মদ আওয়াইস জাফর। দলে এসেছেন সইম আয়ুব, আবদুল্লাহ ফজল-সহ পাঁচ আনক্যাপড ক্রিকেটার—আরাফাত মিনহাস, মহম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মহম্মদ ইমরান রন্ধাওয়া ও রজাউল্লাহ।

Pakistan Cricket: হারের পরেই অশান্তি

প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান—লিডসে এক ইনিংস ও ১০৩ রানে এবং লর্ডসে ১৯৪ রানে। চার ইনিংসের কোনওটিতেই ২০০ রান পার করতে পারেনি তারা। ইমামের কাফের চোট নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। অন্যদিকে, ড্রেসিংরুমে প্রভাব বিস্তারের অভিযোগে রিজওয়ানও বোর্ডের আস্থা হারিয়েছেন বলে জানা গেছে। কোচিং স্টাফেও বদল এসেছে—সারফরাজ আহমেদ ও উমর গুলকে দেশে পাঠিয়ে শেষ টেস্টের দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের কোচ মাইক হেসনকে।

মহালয়াতে ISL-র ঢাকে কাঠি, ১০ অক্টোবর থেকে ফিরছে পুরনো ফরম্যাট; বদলাচ্ছে নিয়মও


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “প্লেয়ারদের ফোন কেড়ে নিল PCB, পাকিস্তান ক্রিকেটে গড়াপেটা?”

Leave a Comment