আর অপেক্ষা মাত্র এক মাস। (ISL 2026-27 Season) ১০ অক্টোবর থেকেই গড়াবে দেশের সর্বোচ্চ স্তরের ফুটবল লিগ—ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। শনিবার নতুন মরশুমের সূচনার দিন ঘোষণা করল লিগ কর্তৃপক্ষ। ২০২৬-২৭ মরশুম চলবে ২০২৭ সালের মে পর্যন্ত। মোট ১৬৩টি ম্যাচ হবে আট মাস ধরে।
ISL 2026-27 Season: ফিরছে হোম-অ্যাওয়ে, শিল্ডই অফিসিয়াল চ্যাম্পিয়ন
নতুন মরশুমে পুরনো হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে ISL. লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল জিতবে ISL শিল্ড। সেই দলকেই লিগের অফিসিয়াল চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং এশিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে।
প্লে-অফেও বড় বদল
ফিরছে প্লে-অফ ব্যবস্থাও। লিগের প্রথম ছয়টি দল খেলবে প্লে-অফে। সেখান থেকেই নির্ধারিত হবে ISL কাপ চ্যাম্পিয়ন। (ISL 2026-27 Season)
ISL 2026-27 Season: ক্লাবের হাতেই বাড়ছে ক্ষমতা
এবার ISL পরিচালনায় নতুন ক্লাব-নেতৃত্বাধীন মডেল। AIFF ও অংশগ্রহণকারী ক্লাবগুলি যৌথভাবে লিগ পরিচালনা করবে। দেশের ফুটবলে এই ধরনের মডেলে প্রথমবার লিগ আয়োজন হচ্ছে। ফলে ক্যালেন্ডার, ভবিষ্যৎ পরিকল্পনা ও ফুটবল উন্নয়নের সিদ্ধান্তে ক্লাবগুলির ভূমিকা বাড়বে।
১৩টি দল, নেই ডায়মন্ড হারবার
(ISL 2026-27 Season) বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স এফসি, ইস্টবেঙ্গল এফসি, এফসি গোয়া, ইন্টার কাশি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ওডিশা এফসি, পাঞ্জাব এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি—এই ১৩ দল অংশ নেবে। তবে চার্চিলের অংশগ্রহণ প্রয়োজনীয় অনুমোদনসাপেক্ষ। জামশেদপুরের লাইসেন্স পেলেও ফুটবলার নেওয়ার ক্ষেত্রে FIFA-র নিষেধাজ্ঞায় রয়েছে।
২০২৫-২৬ IFL চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি প্রশাসনিক ফি দিতে না পারায় খেলছে না। নিয়ম অনুযায়ী তারা এবার সবার নীচে থাকবে এবং ২০২৭-২৮ মরশুমে IFL-এ ফিরবে।
এদিকে সোমবারের আসন্ন কলকাতা লিগ ডার্বির জন্য ইস্টবেঙ্গলের এডমুন্ড, ডেভিড, সন্দীপ মান্ডি, শৌভিক চক্রবর্তী, নরেন্দ্র গেহলত, বরিস সিং ও আসিফ খানকে দলে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন হাবাস।












1 thought on “মহালয়াতে ISL-র ঢাকে কাঠি, ১০ অক্টোবর থেকে ফিরছে পুরনো ফরম্যাট; বদলাচ্ছে নিয়মও”