---Advertisement---
lifezone nursing home

PSL 2026: জার্সি থেকে রং উঠে লাল বল হলো গোলাপি, ফের নাক কাটা গেল পাকিস্তানের

March 27, 2026 1:12 PM
PSL 2026
---Advertisement---

পাকিস্তান সুপার লিগ (PSL) শুরু হতেই ফের বিতর্কে জড়াল পাকিস্তান ক্রিকেট। লাহোরে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স বনাম হায়দরাবাদ কিংসম্যান ম্যাচে দেখা গেল এক অবাক করা ঘটনা—সাদা বল ধীরে ধীরে গোলাপি, এমনকি লালচে রঙ ধারণ করছে! এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ম্যাচের শুরুর দিকেই। ফিল্ডিংয়ের সময় বলের শাইন বাড়াতে জার্সিতে ঘষছিলেন হায়দরাবাদের ক্রিকেটাররা। কিন্তু তাদের মেরুন রঙের জার্সি থেকে রং উঠে সরাসরি লেগে যায় বলের গায়ে। ফলে সাদা বলের রং বদলে গোলাপি হয়ে যায়। ফ্লাডলাইটের আলোয় সেই বল দেখতে সমস্যা হচ্ছিল ক্রিকেটারদের। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ১৫ ওভারের পর আম্পায়ারদের বল বদল করতে বাধ্য হতে হয়।

IPL-এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করল BCCI, কবে রয়েছে ম্যাচ?

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার তারকা মার্নাস লাবুশানে। তিনি বলেন, “আমার জীবনে এমন ঘটনা কখনও দেখিনি। জার্সির রং উঠে বলের রং বদলে যাচ্ছে—এটা সত্যিই অবিশ্বাস্য।” সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে মিমের বন্যা। অনেকেই PSL-কে কটাক্ষ করে নিম্নমানের ব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন।

ম্যাচের ফলাফলেও অবশ্য কোনও প্রভাব পড়েনি। প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স ৬ উইকেটে ১৯৯ রান তোলে, যেখানে ফখর জামান করেন ৫০ রান। জবাবে হায়দরাবাদ ১৩০ রানে অলআউট হয়ে যায়। ৬৯ রানের বড় ব্যবধানে জয় পায় লাহোর।

তবে ম্যাচের ফলাফলের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে এই ‘রং বদলানো বল’ কাণ্ড। এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজ়ির কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “PSL 2026: জার্সি থেকে রং উঠে লাল বল হলো গোলাপি, ফের নাক কাটা গেল পাকিস্তানের”

Leave a Comment