---Advertisement---
lifezone nursing home

Rashid Khan: ভারতের নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন রশিদ খান! কেন এমন সিদ্ধান্ত?

April 20, 2026 1:59 PM
Rashid Khan
---Advertisement---

চাঞ্চল্যকর দাবি করলেন রশিদ খান। ভারত ও অস্ট্রেলিয়া—দুই দেশের কাছ থেকেই নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন আফগানিস্তানের এই তারকা লেগ-স্পিনার। তবে দু’টি প্রস্তাবই স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন তিনি। নিজের দেশ, আফগানিস্তানের হয়েই খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথাই তুলে ধরেছেন তিনি।

নিজের আত্মজীবনী Rashid Khan: From Streets to Stardom-এ এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন রশিদ (Rashid Khan)। সেখানে তিনি ২০২৩ সালের আইপিএলের একটি ঘটনার উল্লেখ করেন। একদিন দলের এক কর্তা তাঁকে জানান, ভারতীয় ক্রিকেটের এক প্রভাবশালী ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে চান। সেই সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে রশিদ লেখেন, ওই ব্যক্তি তাঁকে বলেন—আফগানিস্তানের পরিস্থিতি খারাপ, তাই ভারতে থেকে যাওয়ার প্রস্তাব দেন। এমনকী ভারতীয় নাগরিকত্ব ও এখানে ক্রিকেট খেলার সুযোগও দেওয়া হবে বলে জানান। এই প্রস্তাবে বিস্মিত হয়ে গেলেও ভদ্রভাবে তা প্রত্যাখ্যান করেন রশিদ। তাঁর জবাব ছিল স্পষ্ট—তিনি নিজের দেশের হয়েই খেলতে চান।

শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া থেকেও একই ধরনের প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। (Rashid Khan) রশিদের কথায়, “আমি যদি নিজের দেশের হয়ে না খেলি, তাহলে অন্য কোনও দেশের হয়েও খেলব না।” এই মন্তব্যে তাঁর দেশের প্রতি অটুট আনুগত্যই স্পষ্ট।

২০১৮ সালের একটি ঘটনাও বইয়ে তুলে ধরেছেন রশিদ। তখন তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর ভারতীয় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নাগরিকত্ব দেওয়ার দাবিতে জোরাল আলোচনা শুরু হয়—যা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ।

এদিকে মাঠের বাইরেও খুশির খবর শেয়ার করেছেন রশিদ খান(Rashid Khan)। সম্প্রতি পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। নবজাতকের নাম রেখেছেন ‘আজলান’। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। পৃথিবীতে স্বাগতম, আমার ছোট্ট রাজপুত্র।” তাঁর এই পোস্টে ক্রিকেট বিশ্বের একাধিক তারকার শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে, যা আবারও প্রমাণ করে তাঁর ব্যাপক জনপ্রিয়তা।

Mohun Bagan Super Giant: পুকুরসম মাঠে সবুজ মেরুনের দাপট, নর্থ ইস্টকে হারিয়ে টেবল টপার মোহনবাগান: Rashid Khan: ভারতের নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন রশিদ খান! কেন এমন সিদ্ধান্ত?

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment