রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাকা হলো রিঙ্কু-প্রিয়া বিয়ের দিনক্ষণ, অতিথি তালিকায় ক্রিকেট ও রাজনীতির জগতের একাধিক মুখ?

Published on: September 15, 2026
Rinku Singh Wedding
---Advertisement---

ক্রিকেটের মাঠে দাপট দেখানোর পর এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তাঁর বিয়ের খবর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। যদিও বিয়ের বিষয়ে পরিবারের তরফে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

জানা যাচ্ছে, দুই পরিবারের মধ্যেই ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিয়েতে ক্রিকেট ও রাজনীতির দুনিয়ার একাধিক পরিচিত মুখের উপস্থিতি থাকতে পারে বলেও খবর। ফলে এই বিয়ে ঘিরে অনুরাগীদের মধ্যেও উৎসাহ চরমে।

Rinku Singh Wedding: গত বছরই হয়েছিল বাগদান, এবার সাতপাক

রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের সম্পর্ক নিয়ে গত বছর থেকেই আলোচনা চলছে। গত বছর লখনউয়ের সেন্ট্রাম হোটেলে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁদের বাগদান হয়। এবার সেই সম্পর্কই বিয়ের মাধ্যমে পরিণতি পেতে চলেছে।

উল্লেখ্য, প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মচ্ছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ। সমাজবাদী পার্টির তরুণ মুখ হিসেবেও তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। তাঁর বাবা তুফানি সরোজও উত্তরপ্রদেশের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এবং প্রাক্তন সাংসদ।

কলকাতার আগে কোচিতে মহারণ, রোনাল্ডিনহো-রিভালদোর সামনে ভারতের কিংবদন্তিরা

দুই জগতের পরিচিত মুখের মিলন

অন্যদিকে, ভারতীয় ক্রিকেটে ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। তবে তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়। তাই রিঙ্কু ও প্রিয়ার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেটপ্রেমী থেকে রাজনৈতিক মহল, সব স্তরেই শুরু হয়েছে আলোচনা। (Rinku Singh Wedding)

এখন দেখার এই রাজকীয় বিয়েতে ঠিক কেমন চাঁদের হাত বসে। বিয়ের অনুষ্ঠান যত এগিয়ে আসবে, অতিথি তালিকা ও অন্যান্য আয়োজন নিয়ে আরও তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পাকা হলো রিঙ্কু-প্রিয়া বিয়ের দিনক্ষণ, অতিথি তালিকায় ক্রিকেট ও রাজনীতির জগতের একাধিক মুখ?”

Leave a Comment