---Advertisement---
lifezone nursing home

Sachin Tendulkar Birthday: ৫৩ তে পা সচিনের , কীভাবে জন্মদিন পালন করলেন ‘মাস্টার ব্লাস্টার’?

April 24, 2026 6:02 PM
Sachin Tendulkar Birthday
---Advertisement---

আজ ২৪ এপ্রিল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের জন্মদিন। ৫৩ বছরে পা দিলেন ‘মাস্টার ব্লাস্টার’। পরিবার এবং অনুরাগীদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সচিন। সমাজ মাধ্যমের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ, হরভজনরা।

‘মাস্টার ব্লাস্টার’-এর জন্মদিন ঘিরে প্রতি বছরের মতো এ বছরও তাঁর অনুরাগীদের মধ্যে দেখা গেল প্রবল উচ্ছ্বাস, আবেগ আর অকৃত্রিম ভালোবাসা। এদিন সকাল থেকেই তাঁর মুম্বইয়ের বাড়ির সামনে যেন উৎসবের আমেজ। ভোর হতেই সচিনের বাড়ির সামনে একে একে জড়ো হতে থাকেন ভক্তরা। কারও হাতে বড় বড় ব্যানার, কারও হাতে ফুলের তোড়া, আবার কেউ নিয়ে এসেছেন কেক, সবারই একটাই উদ্দেশ্য, তাদের প্রিয় ক্রিকেটারের জন্মদিনে তাঁকে একবার সামনে থেকে শুভেচ্ছা জানানো। অনেকেই ‘হ্যাপি বার্থডে সচিন’ লেখা পোস্টার তুলে ধরেন, কেউ আবার তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকেন। (Sachin Tendulkar Birthday)

জন্মদিনের দিন ভক্তদের নিরাশ করেননি সচিনও। এদিন বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের আনা কেক কেটে তাঁদের কৃতজ্ঞতা জানান তিনি। মা এবং স্ত্রীকে পাশে নিয়ে সকলকে শুভেচ্ছা বার্তাও দেন। তাদের ‘ঈশ্বর’-কে এত কাছ থেকে দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ভক্তরাও। শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দেন সচিনকে।

জন্মদিনের সকালে ঘরোয়া সেলিব্রেশনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন নিজেও। মা, স্ত্রী এবং পোষ্যকে নিয়ে তোলা একটি ছবি এক্স হ্যান্ডল এ পোস্ট করে সচিন লেখেন, ‘সবচেয়ে সুন্দরভাবে আমার দিন শুরু করলাম। আমার পাশে আই, অঞ্জলি ও ট্রাবলমেকার। একজন পুরুষ এর চেয়ে বেশি আর কী চাইতে পারে?’

পরিবার এবং অনুরাগীদের পাশাপাশি ক্রিকেট জগতের বহু তারকাও এদিন সোশ্যাল মিডিয়ায় ‘মাস্টার ব্লাস্টার’কে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই তালিকায় ছিলেন যুবরাজ সিং, হরভজন সিংয়েরাও। (Sachin Tendulkar Birthday)

Asian Games 2038: ২০৩৮ এশিয়ান গেমস আয়োজন করতে চায় ভারত, মিলবে ছাড়পত্র?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Sachin Tendulkar Birthday: ৫৩ তে পা সচিনের , কীভাবে জন্মদিন পালন করলেন ‘মাস্টার ব্লাস্টার’?”

Leave a Comment