---Advertisement---

ঘোষিত ‘Santosh Trophy’– র গ্রুপ বিন্যাস, সঞ্জয় সেনের বাংলার প্রতিপক্ষ কারা?

January 1, 2026 5:34 PM
---Advertisement---

ঘোষিত হয়েছে সন্তোষ ট্রফির (santosh Trophy) মূল পর্বের গ্রুপ বিন্যাস। গতবারের চ্যাম্পিয়ন বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে গতবারের রানার্স। ২১ জানুয়ারি থেকে শুরু মূল পর্বের ম্যাচগুলি। ফাইনাল ৮ ফেব্রুয়ারি। ঐতিহ্যবাহী এই ফুটবল প্রতিযোগিতার আয়োজক রাজ্য অসম। বাংলা মূল পর্বের ম্যাচগুলি খেলবে ডিব্রুগড়ে। (santosh Trophy)

১২ দল নিয়ে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্ব। দু’টি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে।(santosh Trophy)

গ্রুপ ‘এ’-তে রয়েছে
বাংলা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান ও অসম।(santosh Trophy)

গ্রুপ বি-তে রয়েছে
কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়।
উল্লেখ্য, মূলপর্বে অংশগ্রহণের জন্য ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় গ্রুপ পর্বের খেলা। সব মিলিয়ে ৩৫টি দল খেলছে গ্রুপ পর্বে।(Santosh Trophy)

গতবারের চ্যাম্পিয়ন হওয়ায় সন্তোষ ট্রফির মূল পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক রাজ্য অসম। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। শেষবার ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা।(santosh trophy)

সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস:

বাংলা তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ জানুয়ারি। প্রতিপক্ষ নাগাল্যান্ড। ২৩ জানুয়ারি সঞ্জয় সেনের ছেলেদের সামনে উত্তরাখণ্ড। ২৫ জানুয়ারি বাংলা বনাম রাজস্থান। ২৮ ও ৩০ জানুয়ারি বঙ্গ ব্রিগেডের সামনে যথাক্রমে তামিলনাড়ু এবং অসম। উল্লেখ্য, এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাদে বাকি ম্যাচ হবে দুপুর ১.৩০ মিনিটে।(santosh Trophy)

৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয় বাংলা। (Santosh Trophy)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment