রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর ইডেনে খেলবে না নাইট রাইডার্স? নতুন স্টেডিয়ামের উদ্বোধন শাহরুখ খানের

Knight Riders Cricket Stadium
---Advertisement---

আমেরিকায় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার পথে বিশ্ব ক্রিকেটে নজির গড়ল শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। বিশ্বের প্রথম গ্লোবাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের আন্তর্জাতিক মানের (Knight Riders Cricket Stadium) ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করল নাইট রাইডার্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পমোনায় তৈরি হওয়া এই অত্যাধুনিক (Knight Riders Cricket Stadium) স্টেডিয়ামই ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের আসর আয়োজনের অন্যতম কেন্দ্র হতে চলেছে।

ক্রীড়াপ্রেমীদের নজর আপাতত ফুটবল বিশ্বকাপে। তবে সেই আবহেই বড় চমক দিল শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ (KRG)। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো লস অ্যাঞ্জেলেসের ফেয়ারপ্লেক্স, পমোনায় নির্মিত (Knight Riders Cricket Stadium) ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এর। মেজর লিগ ক্রিকেটে (MLC) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচ দিয়েই শুরু হল এই নতুন ভেন্যুর যাত্রা।

বিশ্বের প্রথম গ্লোবাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (Knight Riders Cricket Stadium) গড়ে ইতিহাস তৈরি করল নাইট রাইডার্স গ্রুপ। শুধু একটি স্টেডিয়াম নির্মাণ নয়, আমেরিকায় ক্রিকেটের দীর্ঘমেয়াদি প্রসার এবং পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

প্রসঙ্গত বলে রাখা ভালো, মার্কিন মুলুকে ক্রিকেট এখনও সেরকম জনপ্রিয় নয়। তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আমেরিকায় আয়োজিত হওয়ার পর থেকে সেদেশে ক্রিকেট নিয়ে ক্রমশ আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন: জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ সম্বোধন নরেন্দ্র মোদীর, হাতে হাত মিলিয়ে দুই দেশের সম্পর্ক এগনোর বার্তা

আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হওয়া এই (Knight Riders Cricket Stadium) স্টেডিয়ামে রয়েছে আটটি প্রতিযোগিতামূলক উইকেট, ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার, আধুনিক ড্রেসিংরুম, ট্রেনিং সুবিধা, পার্কিং ব্যবস্থা এবং ICC-স্বীকৃত আন্তর্জাতিক মানের পিচ। স্টেডিয়াম তৈরির সময় ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি সরানো হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫ হাজার দর্শকাসন থাকলেও, ২০২৮ অলিম্পিকের আগে তা আরও বাড়ানো হবে।

নাইট রাইডার্স গ্রুপের অন্যতম মালিক শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় লেখেন, “যা একসময় শুধুই স্বপ্ন ছিল, তা আজ বাস্তব। ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্সের এই অংশীদারিত্ব শুধু একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেনি, বরং এমন একটি জায়গা তৈরি করেছে, যা খেলাধুলা, বিনোদন এবং আজীবনের স্মৃতিকে একসঙ্গে উদযাপন করবে।” তিনি ICC চেয়ারম্যান জয় শাহ, ICC এবং সংযোগ গুপ্তাকে ধন্যবাদও জানান। শেষে শাহরুখের বার্তা, “এটা লস অ্যাঞ্জেলেসের জন্য, বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য এবং পুরো নাইট রাইডার্স পরিবারের জন্য। বিলিভ ইন পার্পল অ্যান্ড গোল্ড।”

উল্লেখ্য, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১২৮ বছর পর ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটছে। পমোনার এই (Knight Riders Cricket Stadium) ভেন্যুতেই পুরুষ ও মহিলা বিভাগের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফলে শাহরুখ খানের স্বপ্নের এই স্টেডিয়াম শুধু নাইট রাইডার্সের নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিল।

আরও পড়ুন: ‘এ গ্রুপেই আসল লড়াই, প্রস্তুত আমার দল’ — কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফ নিয়ে আত্মবিশ্বাসী ব্যারেটো


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment