রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Shikhar Dhawan: দ্বিতীয় বান্ধবীর সঙ্গে আংটি বদল শিখরের, করলেন নতুন জীবনের সূচনা

Shikhar Dhawan
---Advertisement---

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান নতুন অধ্যায়ের পথে (Shikhar Dhawan Girlfriend)। সোমবার, ১২ জানুয়ারি ইনস্টাগ্রামে নিজের বাগদানের কথা ঘোষণা করেছেন তিনি। দীর্ঘদিনের বান্ধবী সোফি শাইনের সঙ্গে বাগদানের খবর নিজেই শেয়ার করেন ধাওয়ান। ছবির সঙ্গে আবেগঘন বার্তায় তিনি লেখেন, “একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন— ভালোবাসা, আশীর্বাদ আর শুভেচ্ছার জন্য কৃতজ্ঞ। আজীবনের জন্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলাম।”

শিখর ধাওয়ান মাঠে যেমন আক্রমণাত্মক ব্যাটিং ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত, ব্যক্তিগত জীবনেও তেমনই খোলামেলা। সোফি শাইনের সঙ্গে তাঁর সম্পর্ক প্রকাশ্যে আসে গত বছরের ১ মে। যদিও তাঁদের আলাপ আরও কয়েক বছর আগের। শোনা যায়, দুবাইতেই প্রথম দেখা হয় দু’জনের। বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গভীর সম্পর্কে জড়ান তাঁরা। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় গ্যালারিতে একসঙ্গে বসে খেলা দেখার পরই এই সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ক্রিকেটমহলে।

আইরিশ নাগরিক সোফি শাইন পড়াশোনা করেছেন লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে, মার্কেটিং ও ম্যানেজমেন্ট বিষয়ে। বর্তমানে তিনি আবু ধাবিতে একটি সংস্থায় উচ্চপদে কর্মরত। কর্পোরেট দুনিয়ার পাশাপাশি সমাজসেবাতেও সক্রিয় সোফি। শিখর ধাওয়ান ফাউন্ডেশনের প্রধান হিসেবে তিনি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংক্রান্ত উদ্যোগের সঙ্গে যুক্ত।

এই বিয়ে ধাওয়ানের জীবনের দ্বিতীয় বিবাহ হতে চলেছে। এর আগে আয়েশা মুখার্জির সঙ্গে তাঁর দাম্পত্য জীবন শেষ হয় ২০২৩ সালে। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে, নাম জোরাভর ধাওয়ান। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলা শিখর ধাওয়ানকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগী ও সতীর্থরা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment