রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মোহনবাগান দিবসে বাংলার ফুটবল নিয়ে আশাবাদী সৌরভ, রাহানের অবসর নিয়ে কী বললেন?

Sourav Ganguly
---Advertisement---

মোহনবাগান দিবস পালনের দ্বিতীয় দিন আলোকিত হল সসম্মাননা প্রদানে। (Sourav Ganguly) নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রত্ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক (Sourav Ganguly) সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্লাবের ঐতিহ্য, ক্রীড়াবিদদের সম্মাননা, অজিঙ্ক রাহানের অবসর এবং বাংলার ফুটবলের ভবিষ্যৎ—সব বিষয়েই নিজের মতামত তুলে ধরলেন তিনি।

Sourav Ganguly: প্রতিবছরই আসেন, ভালো লাগে এই সম্মাননা

মোহনবাগান ক্লাবের আমন্ত্রণে এদিন অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, প্রতিবছরই এই অনুষ্ঠানে আসেন এবং এই আয়োজন তাঁর ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন ক্রীড়াবিদকে সম্মান জানানোকে তিনি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ বলেই মনে করেন। (Sourav Ganguly) সৌরভের কথায়, “প্রতিবছর এই অনুষ্ঠান হয়, আমি আসি। ভালো লাগে। মোহনবাগান ক্লাবে ক্রিকেটাররা খেলেছেন। মোহনবাগান ফুটবলের জন্যই বিখ্যাত। আমিও স্কুলে পড়াকালীন খেলা দেখেছি। এত প্লেয়ারদের পুরস্কার দেওয়া হয়। মোহনবাগান ক্লাব তাঁদের জন্য যা করে, সেটা সত্যিই ভালো লাগে।” পাশাপাশি তিনি জানান, ১ আগস্টের অনুষ্ঠানেও তাঁর আমন্ত্রণ রয়েছে।

Sourav Ganguly: রাহানেকে নিয়ে কী বললেন?

ভারতের অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানের অবসর প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন সৌরভ। তিনি বলেন, রাহানের কেরিয়ার অত্যন্ত সফল। প্রত্যেক ক্রীড়াবিদকেই একসময় খেলা ছাড়তে হয়। সৌরভের ভাষায়, “ওর কেরিয়ার অত্যন্ত সফল। একসময় সবাইকেই খেলা ছাড়তে হয়। ও যা অর্জন করেছে, তার জন্য আমার আন্তরিক অভিনন্দন।”

বাংলার ফুটবল এগিয়ে যাক, সেই প্রত্যাশা

বাংলার ফুটবল পরিচালনা প্রসঙ্গে সৌরভ বলেন, এই দায়িত্ব মোটেই সহজ নয়। তবে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য ও সাধ্য দিয়ে কাজ করবেন বলেই তাঁর আশা। (Sourav Ganguly) সৌরভের মতে, ” শচিন,মারাদোনারা কতটা পরিকাঠামো পেয়েছে আমি জানি না। অঞ্জন মিত্রের অবদান প্রশাসক হিসেবে জানি। ক্রিকেট চালানো সহজ, এখানে ফুটবল পরিচালনা করা মোটেই সহজ নয়। কর্মকর্তারা ঘরে পয়সা দিয়ে ক্লাব চালিয়েছে। আশা করব, তাঁরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবেন।” তাঁর এই বার্তা মোহনবাগান দিবসের মঞ্চে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের কাছেও বিশেষ তাৎপর্য বহন করেছে।

বিশ্বকাপে গেরুয়া জার্সি কেন? বিতর্কের মাঝেই ব্যাখ্যা হকি ইন্ডিয়ার


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “মোহনবাগান দিবসে বাংলার ফুটবল নিয়ে আশাবাদী সৌরভ, রাহানের অবসর নিয়ে কী বললেন?”

Leave a Comment