ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বড় আলোচনার নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভয়ডরহীন ব্যাটিংয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে এই কিশোর। তার ব্যাটিংয়ের সামনে জসপ্রীত বুমরাহর মতো বিশ্বসেরা পেসারকেও অসহায় দেখিয়েছেন। আর সেই কারণেই এবার বৈভবকে জাতীয় দলে দেখার দাবি আরও জোরালো হচ্ছে।
এই পরিস্থিতিতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন আয়ারল্যান্ড সফরের ভারতীয় টি-২০ দলে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া যেতেই পারে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে উত্তর ২৪ পরগনা জেলা সংস্থার এক অনুষ্ঠানে হাজির হয়ে সিএবি সভাপতি বলেন, “বৈভব স্পেশাল প্রতিভা। ওর ব্যাটিং দেখার মতো। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ও তৈরি। তবে সচিন হতে সময় লাগবে। সচিন হতে ২৪ বছর সময় লেগেছিল।” আইপিএলে বৈভবের ধারাবাহিক পারফরম্যান্স ইতিমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বর্ডারও তাকে “স্পেশাল ট্যালেন্ট” বলে উল্লেখ করেছেন। ফলে নির্বাচক অজিত আগরকর ও তাঁর টিমের ওপর চাপ বাড়ছে।
শুধু বৈভব নয়, পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও জাতীয় টি-২০ দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন সৌরভ (Sourav Ganguly)। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও ধারাবাহিক রান করে চলেছেন তিনি। সৌরভের মতে, এই ফর্মের পুরস্কার জাতীয় দলেই পাওয়া উচিত।
এদিকে জসপ্রীত বুমরার সাম্প্রতিক ছন্দহীনতা নিয়েও মুখ খুলেছেন ‘মহারাজ’। তবে তিনি মোটেই উদ্বিগ্ন নন। সৌরভের কথায়, “বুমরাহও মানুষ। খারাপ সময় যেতেই পারে। কিন্তু ওর স্কিল ও দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই। নিজের দিনে ও সেরা।”
Riyan Parag: ভেপিং কাণ্ডে বড় শাস্তি! বিপুল আর্থিক জরিমানার কবলে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ: Sourav Ganguly: আয়ারল্যান্ড সিরিজে বৈভবকে চান সৌরভ, শ্রেয়সের জাতীয় দলে ফেরার পক্ষেও দিলেন ভোটচলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ সম্ভাবনা নিয়েও আশাবাদী সৌরভ। শেষ দুই ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। সৌরভ মনে করিয়ে দেন, অতীতেও কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল খেলেছে নাইটরা। (Sourav Ganguly) তাঁর বিশ্বাস, বাকি ম্যাচগুলো জিততে পারলে এবারও প্লে-অফ অসম্ভব নয়।
এছাড়াও বাংলার ক্রিকেটারদের জাতীয় স্তরে কম দেখা যায় — এই সমালোচনারও কড়া জবাব দিয়েছেন তিনি। মহম্মদ শামি, আকাশ দীপ ও মুকেশ কুমারের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলার হয়ে খেলেই অনেক ক্রিকেটার বড় মঞ্চে পৌঁছেছেন। একই সঙ্গে দিল্লি ক্যাপিটালসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা অভিষেক পোড়েলের প্রশংসাও করেন সিএবি সভাপতি। সৌরভ বলেন, “অভিষেক পোড়েল যখন দিল্লির হয়ে খেলে, তখন মনে হয় আমি খেলছি।”
উত্তর ২৪ পরগনা জেলা সংস্থার নতুন পেসার তৈরির প্রকল্প “গতি”-র উদ্বোধনও করেন সৌরভ (Sourav Ganguly)। প্রাক্তন পেসার সাগরময় সেনশর্মার তত্ত্বাবধানে প্রতিভাবান পেসার খুঁজে তুলে এনে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে। সৌরভ নিজেও প্রয়োজনে প্রশিক্ষণে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বাংলার ক্রিকেটে আরও স্পিনার তৈরির দিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি। নতুন মরসুমে বাংলার কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লার ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি ‘মহারাজ’।
আরও পড়ুন: King: কেপটাউনের রাস্তায় শাহরুখের হাত ধরে হাঁটছেন অন্তঃসত্ত্বা দীপিকা! ব্যাপার কী?













1 thought on “Sourav Ganguly: আয়ারল্যান্ড সিরিজে বৈভবকে চান সৌরভ, শ্রেয়সের জাতীয় দলে ফেরার পক্ষেও দিলেন ভোট”