---Advertisement---
lifezone nursing home

King: কেপটাউনের রাস্তায় শাহরুখের হাত ধরে হাঁটছেন অন্তঃসত্ত্বা দীপিকা! ব্যাপার কী?

May 1, 2026 12:53 PM
King
---Advertisement---

বলিউডের হিট জুটি শাহরুখ-দীপিকা। ‘ওম শান্তি ওম’ থেকে ‘জওয়ান’ পর্যন্তু যে ছবিতেই তাঁরা জুটি বেঁধেছেন দর্শকরা মুগ্ধ হয়েছেন। এবার ফের এই তারকা জুটিকে দেখা যাবে আসন্ন ছবি ‘কিং’ (King) এ। এখন দীপিকা একা নন। দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি। তবে কাজে একটুও ফাঁকি নেই। ‘কিং’ এর শ্যুটিং এর জন্য এবার অন্তঃসত্ত্বা দীপিকা পৌঁছে গিয়েছেন কেপটাউনে। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গিয়েছে শাহরুখ-দীপিকার শ্যুটিং এর ঝলক।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শাহরুখের হাত ধরে হাঁটছেন দীপিকা – এমনই কিছু ছবি-ভিডিয়ো ইতিমধ্যে নেটপাড়ায় ভাইরাল। সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’ (King)-এর শ্যুটিং চলছে সেখানে। আর সেই জন্য ‘কিং খানের’ সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে পরনে একটি ঢিলেঢালা কমলা রঙের পোশাকে দেখা যাচ্ছে দীপিকাকে। অন্তঃসত্ত্বা দীপিকার চোখে-মুখে স্পষ্ট মাতৃত্বের জেল্লা। দীপিকার পাশাপাশি নীল ট্রাউজার্স আর নীল-সাদা স্ট্রাইপ শার্টে শাহরুখ একেবারে এভারগ্রিন। সম্ভবত একটি গানের দৃশ্যের শ্যুটিংয়ের জন্যই তাঁদের কেপটাউনের রাস্তায় হাঁটতে দেখা যায়।

উল্লেখ্য, ‘কিং’ (King) ছবিটি শাহরুখের জন্য একটু বেশিই স্পেশাল। কারণ এই ছবিতেই প্রথম বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এই বিগ বাজেটের ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও থাকছেন অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় এবং অনিল কাপুরের মতো তারকারা। সব ঠিক থাকলে চলতি বছরের বড়দিনেই মুক্তি পাবে এই ছবি।

Zubeen Garg Death: জুবিনের টাকা আত্মসাৎ, ম্যানেজারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

এদিকে দ্বিতীয়বার মা হওয়ার আগেও দীপিকার হাতে এখন অনেকগুলি কাজ রয়েছে। ‘কিং’ (King) এর পাশাপাশি পরিচালক অ্যাটলির নতুন ছবি ‘রাকা’-তে অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাঁকে। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই মুম্বাইতে সেই ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন বলিউডের ‘মস্তানি’।

সব মিলিয়ে, ছবির ট্রেলার মুক্তির আগেই কেপটাউনের রাস্তায় শাহরুখ-দীপিকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ছে তাঁদের অনুরাগীরা। ভাইরাল হওয়া ছবি ভিডিয়ো দেখেই আসন্ন ছবি নিয়ে দর্শকদের একাংশের মধ্যে উৎসাহ কয়েকগুণ বেড়ে গিয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “King: কেপটাউনের রাস্তায় শাহরুখের হাত ধরে হাঁটছেন অন্তঃসত্ত্বা দীপিকা! ব্যাপার কী?”

Leave a Comment