---Advertisement---
lifezone nursing home

‘বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন’-এর কমিটিতে ভাঙন! নতুন কমিটি গড়ল ফেডারেশন

May 27, 2026 2:11 PM
swimming federation of india
---Advertisement---

বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন বা BASA-র কমিটিতে ভাঙন। নতুন কমিটি গড়ল সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়া (swimming federation of india)। মাস কয়েক আগেই রাজ্য সাঁতারের প্রশাসনিক ক্ষমতায় পালাবদল ঘটেছিল। সেই সময়ে এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সচিব হয়েছিলেন কঙ্কন পানিগ্রাহী এবং সভাপতি হয়েছিলেন দেবাশিস কুমার। এবার এই কমিটিই ভেঙে দিল সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়া।

কিন্তু কেন ভাঙা হলো কমিটি, এর কারণ হিসেবে বলা হয়েছে, বার্ষিক সভা সঠিকভাবে পরিচালিত হয়নি। সেই কারণেই কমিটি ভেঙে সাঁতারুদের স্বার্থের কথা চিন্তা করে চার সদস্যের অ্যাডহক কমিটি গড়ে দিয়েছে সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়া। অ্যাড হক কমিটির চেয়ারম্যান হয়েছেন শৈবাল কূমার শা। ডাইভিংয়ের দায়িত্বে তারকনাথ হাইত। ওয়াটারপোলোর দায়িত্বে তারকনাথ শা। সুইমিংয়ের দায়িত্বে বিশ্বজিৎ ঘোষ।

সামনেই ৭৯ তম জাতীয় সিনিয়র সাঁতার প্রতিযোগিতা। এই সাঁতারে যাতে বাংলার সাঁতারুরা সঠিকভাবে অংশ নিতে পারে তা দেখার জন্য অ্যাডহক কমিটির চেয়ারম্যানকে দেখতে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো চার দশক পর নয়া কমিটি গঠনের পর দিব্যি চললেও কেন তা ভেঙে অ্যাডহক কমিটি গড়ে দিল সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়া? এই নিয়ে শুরু হয়েছে প্রবল আকচা-আকচি। এবারের কারণও প্রশাসনিক গন্ডগোল৷ যার নেপথ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বড়ভাই অজিত বন্দ্যোপাধ্যায়কে দায় করা হয়েছে।

নয়া কমিটির অধীনে মাঝের ৪-৫ মাস ভালোই চলছিল রাজ্য সাঁতার সংস্থার কাজকর্ম৷ প্রেসিডেন্ট দেবাশিস কুমার এবং সেক্রেটারি কঙ্কণ পানিগ্রাহী ইতিমধ্যেই রাজ্য সংস্থার নিজস্ব সুইমিং পুল তৈরির কাজ শুরু করেছেন৷ যে কোনও প্রশাসনিক খবর বা কোনও নির্দেশ সম্পর্কে অবহিত হতে এখন জেলা থেকে কলকাতায় আসার দরকার নেই৷ এমনকী প্রতিযোগিতার নাম নথিভুক্তকরণের জন্য অনলাইনের ব্যবস্থা চালু করেছে নয়া কমিটি৷ এই ব্যবস্থাপনায় খুশি সকলেই। কিন্তু গন্ডগোলটা বাঁধে সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়ার (SFI) অনুমোদন পাওয়ার ক্ষেত্রে৷ দেশের সাঁতারের নিয়ামক সংস্থা রাজ্য সাঁতারের নয়া কমিটি গঠনের বিষয়ে নিয়মভঙ্গের অভিযোগ তুলে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে রাজি হয়নি৷

BOA-র সচিব জহর দাস বলছেন, “আমি তো আগেই বলেছিলাম যদি মান্যতা পেতে হয় তাহলে কমিটি ভেঙে ফের গড়তে হবে৷ না-হলে বাংলার সাঁতারুরা ক্ষতিগ্রস্ত হবেন৷ আমি চাইব বাংলার সাঁতারের স্বার্থে আলোচনায় বসে রফাসূত্র বের করা হোক৷ সাঁতার এবং সাঁতারুর স্বার্থ সবার আগে৷ এখন তো অ্যাড হক কমিটি বসেছে। রাজ্য সাঁতারে সুস্থিরতা আসুক সেটাই চাইব।” আগামী দু’মাসের মধ্যে নতুন কমিটি গড়তে হবে বলে নির্দেশ দিয়েছে সুইমিং ফেডারেশন অব ইন্ডিয়া।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment