---Advertisement---
lifezone nursing home

অভিষেক-কাণ্ডের প্রতিবাদে অবরোধ, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০

May 31, 2026 4:13 PM
Asit Majumdar Arrested
---Advertisement---

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি যখন তপ্ত, তখন তারই প্রতিবাদে হুগলির চুঁচুড়ায় পথ অবরোধ কর্মসূচি থেকে নতুন বিতর্কের সূত্রপাত হলো। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ মোট ১০ জন তৃণমূল নেতা-কর্মীকে (Asit Majumdar Arrested)। রবিবার সকালে চুঁচুড়া থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। (Asit Majumdar Arrested) পরে ধৃতদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। মেডিক্যালের পর তাঁদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শনিবার হুগলির পিপুলপাতি এলাকায় তৃণমূলের ডাকা এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অসিত মজুমদার ও দলের স্থানীয় নেতৃত্ব। অভিযোগ, সেই কর্মসূচি চলাকালীন পথ অবরোধকে কেন্দ্র করে কর্তব্যরত পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে বাধা দেওয়ার পাশাপাশি ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে অভিযোগ। এরপর পুলিশ অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনার পর চুঁচুড়া থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

রবিবার সকালে সেই মামলার ভিত্তিতেই (Asit Majumdar Arrested) গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে। ধৃতদের তালিকায় রয়েছেন চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলার রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার-সহ আরও কয়েকজন তৃণমূল কর্মী। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এই গ্রেপ্তার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন: সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভ, ডিম-জুতো ছোড়া থেকে উঠল চোর’ স্লোগান, ধস্তাধস্তিতে ছিঁড়ল জামাও

(Asit Majumdar Arrested) গ্রেপ্তারের পর অসিত মজুমদার বলেন, “গতকালের অবরোধ কর্মসূচির পর আজ আমাদের গ্রেপ্তার করা হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত।”

উল্লেখ্য, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম, জুতো এবং ইটের টুকরো ছোড়া হয়। এমনকি ‘চোর, চোর’ স্লোগানও দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তা বলয়ের মধ্যেই তাঁকে হেনস্তার মুখে পড়তে হয়। এই ঘটনার প্রতিবাদেই হুগলির পিপুলপাতিতে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয়েছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ এবং তার জেরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি—দুই ঘটনাকেই ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তার মধ্যেই দলের প্রাক্তন বিধায়কের (Asit Majumdar Arrested) গ্রেপ্তারি হুগলির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আদালতে ধৃতদের পেশের পর মামলার পরবর্তী গতিপ্রকৃতির দিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন: সোনারপুরে জনরোষ কাণ্ড: ‘মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চান’, অভিষেককে বার্তা দেবাশিস ধরের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “অভিষেক-কাণ্ডের প্রতিবাদে অবরোধ, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০”

Leave a Comment