---Advertisement---
lifezone nursing home

আক্রান্ত তৃণমূল বিধায়ক Saokat Molla, গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুলিও চলেছে

February 22, 2026 2:59 PM
---Advertisement---

ফের উত্তপ্ত ভাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। গুলিও চলেছে। ভাঙড়ের পোলেরহাট থানার সামনেই আক্রান্ত হন তৃণমূল বিধায়ক।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে সওকাত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজি চলে। যদিও শওকতের গায়ে আঁচড় লাগেনি। তাঁর পিছনের গাড়িটিতে বোমা লাগায় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে বাড়ি ফেরার পথে ওই হামলা চালানো হয়েছে। জ়েড ক্যাটেগরির নিরাপত্তা পান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তারপরেও এমন আক্রমণে অবাক হয়েছেন বিধায়ক। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক।

ঘটনার তদন্তে নেমে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দু’টি তাজা বোমা এবং বোমার সুতলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। (Saokat Molla)

সওকত মোল্লা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খাইরুল ইসলামের উপরেও হামলা হয়। দলীয় কর্মী সমর্থক নিয়ে বৈঠক করছিলেন খইরুল। সওকাতের অভিযোগ ,রাস্তার আলো নিভিয়ে ওই বৈঠকেই হামলা চালানো হয়েছে। খইরুল জখম হন। সেই সঙ্গে আরও চার কর্মীর আঘাত লাগে। গাড়িতও ভাঙচুর করা হয়। সেই অভিযোগ জানাতেই পোলেরহাট থানা গিয়েছিলেন তারা। থানা থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলেন । থানা থেকে ঢিল ছড়া দূরত্ব যেতেই তার উপর হামলা চালানো হয়। (Saokat Molla)

যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। সেইসঙ্গে ঘটনা তদন্ত দাবি জানিয়েছেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। (Saokat Molla)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “আক্রান্ত তৃণমূল বিধায়ক Saokat Molla, গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুলিও চলেছে”

Leave a Comment