---Advertisement---
lifezone nursing home

Beldanga News: পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনায়, বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ-বিক্ষোভ স্টেশনে

January 16, 2026 1:01 PM
beldanga news
---Advertisement---

ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদ। ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে এক ফেরিওয়ালার রহস্যজনক মৃত্যুর ঘটনায় শুক্রবার সকাল থেকে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃতের নাম আলাউদ্দিন শেখ ওরফে আলাই শেখ (৩০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

পরিবারের সূত্রে জানা গিয়েছে, রুজি-রোজগারের তাগিদে আলাই শেখ কাজের জন্য ঝাড়খণ্ডে যান। সেখানেই ভাড়া ঘর থেকে বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। তাঁদের দাবি, বাঙালি হওয়ার কারণেই আলাইকে মারধর ও হেনস্থা করা হয়। পরে শ্বাসরোধ করে খুন করে ঘটনাটিকে আত্মহত্যার রং দিতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই বেলডাঙা উত্তাল হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ডালখোলা–বকখালি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। এর ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী প্রধান এই জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বহু দূরপাল্লার গাড়ি আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শুধু সড়ক নয়, বেলডাঙা স্টেশনেও রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এর জেরে লালগোলা–শিয়ালদহ শাখায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। গোটা ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন তুলে দিল এই ঘটনা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment