রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Bengal Election Dates: ২৩ ও ২৯ এপ্রিল, দু’দফায় বাংলায় ভোট, ঘোষণা কমিশনের

Bengal Election Dates
---Advertisement---

প্রথম দফায়-
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহার,উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর,মালদা,মুর্শিদাবাদ,বীরভূম,পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুরে। প্রথম দফায় (Bengal Election Dates) মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।

দ্বিতীয় দফায়-
কলকাতা, উত্তর ২৪ পরগনা,দঃ ২৪ পরগনা, হাওড়া,হুগলি,নদিয়া,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমানে।

দ্বিতীয় দফায় মোট১৪২টি আসনে মোট ৭টি জেলায় ভোটগ্রহণ। রাজ্যের সব আসনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে গণনা।

পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট (Bengal Election Dates) হয়েছিল। এ বার দু’দফায় কেন? সে বিষয়ে প্রশ্ন করা হলে জ্ঞানেশ বলেন, “কমিশন মনে করছে দফা কমানো প্রয়োজন। সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায়ে এটি নামিয়ে আনা দরকার।”

https://www.facebook.com/share/p/18LqZYDJ4G

ভোট ঘোষণা হওয়ার কিছুক্ষণ আগেই রাজ্য সরকার পুরোহিত এবং মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির ঘোষণা করে। সে প্রসঙ্গে জ্ঞানেশ বলেন, “আদর্শ আচরণবিধি এখন থেকে কার্যকর হয়ে গেল। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগে কোনও সরকার কোনও পদক্ষেপ করলে করতেই পারে। কিন্তু এখন থেকে আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে।”

এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ জানান, এর লক্ষ্য ছিল যাতে কোনও বৈধ ভোটার বাদ না পড়েন। একই সঙ্গে যাতে কোনও অবৈধ ভোটার থেকে না যান, তা-ও নিশ্চিত করার জন্য এসআইআর করা হয়েছে।

https://www.instagram.com/p/DV53gKQkzEw/?igsh=ZHg5M2Z4OHltbW1i

অতিরিক্ত ভোটার তালিকা কবে আসবে?
সে বিষয়ে প্রশ্নের উত্তরে জ্ঞানেশ বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক হাই কোর্টের তত্ত্বাবধানে কাজ করছেন বিচারকেরা। অতিরিক্ত তালিকা প্রকাশিত হলে সেই তালিকার নামগুলি বর্তমান ভোটারদের সঙ্গে যুক্ত করা হবে।”

ভুয়ো তথ্য এবং ডিপফেক ভিডিয়ো ছড়ানোর বিরুদ্ধেও কড়া বার্তা দিয়ে রাখল কমিশন। জ্ঞানেশ জানান, এ বিষয়ে নোডাল অফিসারেরা নজর রাখবেন। এই ধরনের ভুয়ো তথ্য বা ভিডিয়ো সমাজমাধ্যম থেকে মুছে ফেলা এবং এফআইআর রুজুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তাঁরা।

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বাদে বাকি সর্বত্র এক দফাতেই হবে ভোটগ্রহণ। অসম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। সব জায়গার গণনাই হবে ৪ মে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Bengal Election Dates: ২৩ ও ২৯ এপ্রিল, দু’দফায় বাংলায় ভোট, ঘোষণা কমিশনের”

Leave a Comment