রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Birbhum Election 2026: মাথায় গাছ পড়ে আক্রান্ত BJP কর্মী, উদ্ধারে এগিয়ে এল তৃণমূল

Published on: April 23, 2026
---Advertisement---

ভোট দিতে গিয়ে বড়সড় দুর্ঘটনা বীরভূমের সিউড়িতে। ভোটকেন্দ্রের সামনেই আচমকা ভেঙে পড়ে বিশাল একটি কৃষ্ণচূড়া গাছ। তার তলায় চাপা পড়ে গুরুতর জখম হন এক বিজেপি কর্মী। আহত যুবকের নাম জিকো চট্টরাজ। ঘটনাটি ঘটেছে সিউড়ির বোবা স্কুলের ১৩৫ ও ১৩৬ নম্বর বুথের সামনে। আহতকে বাঁচাতে এগিয়ে এলেন তৃণমূল কর্মীরা। (Birbhum Election 2026)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট চলাকালীন বুথের বাইরে অন্যান্য কর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন জিকো। আচমকাই গাছের কাণ্ড থেকে ‘পট পট’ শব্দ হতে শুরু করে। পরিস্থিতি বুঝে অনেকেই সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই গাছের বড় অংশ ভেঙে রাস্তার উপর পড়ে যায়। ছিঁড়ে যায় বিদ্যুতের তারও। সেই গাছের নিচেই চাপা পড়েন জিকো। তাঁর দাঁত ভেঙে যায়, মাথা ও কোমরে গুরুতর আঘাত লাগে। (Birbhum Election 2026)

ঘটনার পর রাজনৈতিক বিভাজন ভুলে উদ্ধারকাজে নামেন বিজেপি ও তৃণমূল দুই দলের কর্মীরাই। এক প্রত্যক্ষদর্শী জানান, “আমরা চারজন দাঁড়িয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌঁড়ই। দেখি জিকো চাপা পড়ে রয়েছে। আমরা পা ধরে টেনে তাকে বের করি। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, দাঁত ভেঙে গিয়েছে।” দ্রুত তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। (Birbhum Election 2026)

ঘটনার জেরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে। গাছ পড়ে থাকায় বোবা স্কুল সংলগ্ন রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাছ সরানোর কাজ শুরু হয়। ভোটের উত্তাপে রাজনৈতিক সংঘর্ষের খবর প্রায়শই সামনে আসে। কিন্তু এদিনের ঘটনা অন্য বার্তা দিল যেখানে বিপদের মুহূর্তে রাজনৈতিক রং নয়, মানবিকতাই শেষ কথা। বিজেপি কর্মীকে বাঁচাতে তৃণমূল কর্মীদের এগিয়ে আসা সেই ছবিই তুলে ধরল।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Birbhum Election 2026: মাথায় গাছ পড়ে আক্রান্ত BJP কর্মী, উদ্ধারে এগিয়ে এল তৃণমূল”

Leave a Comment