---Advertisement---
lifezone nursing home

Indigo: বাথরুমে রাখা চিরকুট, কলকাতা-শিলং বিমানে বোমাতঙ্ক

February 14, 2026 4:27 PM
---Advertisement---

কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর বিমানে শনিবার সকালে বোমাতঙ্ক ছড়াল। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগোর 6E 3074 নম্বর উড়ানটি সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল। বোর্ডিং প্রক্রিয়া চলাকালীনই বিমানের শৌচাগারের ভিতরে একটি কাগজের টুকরো খুঁজে পান কর্মীরা। ওই কাগজে লেখা ছিল বিমানের ভিতরে বোমা রয়েছে। (Indigo)

চিরকুটটি নজরে পড়তেই দ্রুত সতর্ক হয় বিমান কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বিভাগ। সঙ্গে সঙ্গে বিমানে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। পরে উড়ানটিকে বিমানবন্দরের আইসোলেশন বে (Isolation Bay)-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা বিধি মেনে সেখানে শুরু হয় তল্লাশি। (Indigo)

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা বিমানের প্রতিটি অংশ খতিয়ে দেখছে। যাত্রীদের লাগেজ, কার্গো অংশ, আসন এবং শৌচাগার-সহ গোটা বিমানের ভিতর পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরের CCTV ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে, শৌচাগারে কী করে চিরকুট গেল? তা হলে কি কোনও কর্মী যুক্ত? কারণ বিমান অবতরণের পর সেটিকে পরিষ্কার করা হয়, পরীক্ষা করা হয়। তা হলে শৌচাগার পরিষ্কার করার সময়েও নজর এল না? (Indigo)

কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, বর্তমানে তল্লাশি চলছে এবং সমস্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত উড়ানটি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু মেলেনি। তবে ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানো ঠেকাতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। (Indigo)

ঘনঘন এই ধরনের ঘটনা ঘটায় আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংস্থাগুলো। কারণ একটা বিমান ছাড়তে দেরি হলে তার সঙ্গে থাকা বাকি বিমানের ক্ষেত্রেও একই সমস্যা দেখা যায়। কারণ একটা বিমান ছেড়ে গন্তব্যে গেলে তার সেই বিমানকে অন্য গন্তব্যের জন্য যেতে হয়। প্রযুক্তির উন্নতি হলেও এই ধরনের সমস্যাগুলো সমাধান এখনও করতে উঠতে পারেনি DDCA। (Indigo)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment