রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Chandrokona Incident: “ছেলেধরা” আতঙ্ক, উত্তাল চন্দ্রকোনা, পরিস্থিতি সামালাতে কেন্দ্রীয় বাহিনী!

Published on: March 3, 2026
Chandrokona Incident
---Advertisement---

রঙের উৎসবের মাঝে ছেলেধরা আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার জাড়া গ্রামে। এক অপরিচিত ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন স্থানীয়রা। আর তা থেকেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ‘ছেলেধরা’ গুজব! তবে এক কিশোর জানায়, তাকে জোর করে ওই অচেনা ব্যক্তিটি মোটরসাইকেলে চাপিয়ে তুলে নিয়ে যাচ্ছিল। সেই সময় গ্রামবাসীদের চোখে পড়ায় মোটর সাইকেল-সহ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামের মানুষজন। কোনও কিছু না বুঝে, সত্য-মিথ্যা যাচাই না করেই ওই ব্যক্তির ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। মুহূর্তের মধ্যে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতির রূপ নেয় ।Chandrokona Incident 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু জনরোষ এতটাই তীব্র ছিল যে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত উত্তেজিত জনতাকে শান্ত করতে এবং এলাকার শান্তি বজায় রাখতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম সিরাজুল আলি। ওই ব্যক্তিকে রামজীবনপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে আটক করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে হুগলির গোঘাটের বাসিন্দা। তবে তার কথায় যথেষ্ট অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। Chandrokona Incident 

গুজবে কান না দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যও বার বার অনুরোধ করা হয়্ছে। কোনও ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে মারধর না করে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে বলা হচ্ছে। স্রেফ গুজবের জেরে এই অশান্তি আর কতদিন ? প্রশ্ন তুলছে সচেতন সমাজ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment