---Advertisement---
lifezone nursing home

৫ ঘণ্টার জেরাতেও মেলেনি সন্তোষজনক উত্তর, ফের ১৪ জুন তলব অভিষেককে

June 12, 2026 2:27 PM
Abhishek Banerjee
---Advertisement---

সই জালিয়াতি মামলার তদন্তে এবার আরও চাপে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরও তাঁর দেওয়া উত্তর নিয়ে সন্তুষ্ট নন CID কর্তারা। তদন্তে পূর্ণ সহযোগিতা না করার অভিযোগ তুলে আগামী ১৪ জুন দুপুর ১২টায় ফের তাঁকে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এই মামলায় এর আগে তিনবার (Abhishek Banerjee) অভিষেককে তলব করেছিল CID। তবে তিনি হাজিরা দেননি। বিষয়টি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে গড়ায়। বৃহস্পতিবার হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দেয় যে তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে এবং তাঁকে বৃহষ্পতিবার বিকেল ৫টার মধ্যে হাজিরার নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশের পরই দিল্লি থেকে ফিরে তিনি সরাসরি ভবানীভবনে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন।

সূত্রের দাবি, দীর্ঘ জেরায় একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক। বিশেষ করে যে বিতর্কিত রেজোলিউশন ও তার কপি ঘিরে তদন্ত চলছে, সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হলে (Abhishek Banerjee) তিনি বারবার ‘জানি না’, ‘বলতে পারব না’ কিংবা ‘আমার পক্ষে বলা সম্ভব নয়’ ধরনের উত্তর দিয়েছেন বলে তদন্তকারীদের দাবি।

CID সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী দলের একাধিক অফিসার আলাদা আলাদাভাবে এবং বিভিন্ন দিক থেকে প্রশ্ন করেন অভিষেককে। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলেই মনে করছেন তদন্তকারীরা। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতিও ধরা পড়েছে বলে দাবি তদন্তকারী মহলের।

এই কারণেই তদন্তকারীরা মনে করছেন, মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখনও তাঁদের সামনে আসেনি। সেই তথ্য জানতেই আবারও অভিষেককে তলব করা হয়েছে। আগামী ১৪ জুনের জিজ্ঞাসাবাদে (Abhishek Banerjee) তাঁকে আরও বিস্তারিত প্রশ্নের মুখোমুখি করা হতে পারে বলে সূত্রের ইঙ্গিত।

এদিকে বৃহস্পতিবার রাতে ভবানীভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা (Abhishek Banerjee) তাঁকে একাধিক প্রশ্ন করলেও কোনও উত্তর দেননি অভিষেক। এমনকি গাড়ির কাচও নামাননি তিনি। ফলে CID-র পরবর্তী জেরা এবং এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, টাকা ফেরতের আশ্বাস স্ত্রীর

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি যশপাল রানা, শোকস্তব্ধ ক্রীড়াজগৎ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “৫ ঘণ্টার জেরাতেও মেলেনি সন্তোষজনক উত্তর, ফের ১৪ জুন তলব অভিষেককে”

Leave a Comment