---Advertisement---
lifezone nursing home

BHANGAR: ফের উত্তপ্ত ভাঙড়! গোষ্ঠীকোন্দলের অভিযোগ, ফেসবুকে পোস্ট ঘিরে উত্তেজনা

January 4, 2026 3:59 PM
---Advertisement---

ভাঙড় আছে ভাঙড়েই। দক্ষিণের আসনটি নিয়ে চিন্তিত ঘাসফুল শিবির। শওকত ও আরাবুল দ্বন্দ্ব ভাঙড়কে আগেও উত্তপ্ত রেখেছিলো। ফের নতুন করে শুরু। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওদুত মোল্লার বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল।

একদিন আগে জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়িতে যাওয়ার কারণে বাড়িতে হামলা বলে ফেসবুকে পোস্ট তৃণমূলের একাংশের নেতাদের। আরাবুল পুত্র হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল -সহ একাধিক আরাবুল কাইজার অনুগামীরা ফেসবুকে পোস্ট করছেন। অভিযোগের তির শওকত অনুগামীদের বিরুদ্ধে। উন্নয়নের পাঁচালী পর এবার উন্নয়নের সংলাপ কর্মসূচির জন্য বড় থেকে ছোট নেতাদের দায়িত্ব দিয়েছে তৃণমূল। ভাঙড়ে একপেশে হওয়ে থাকা কাইজার আহমেদ, হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল সহ একাধিক শওকাত বিরোধী গোষ্ঠীর নেতাদের নাম তৃণমূলের লিস্টে রয়েছে।(BHANGAR)

সূত্রের খবর, শনিবার শওকাত বিরোধী তৃণমূল নেতারা জেলা সভাপতি শুভাশিষ চক্রবর্তীর বাড়িতে যান। তারপরেই রাতেই তৃণমূল নেতা অদুত মোল্লার বাড়িতে হামলা ও গালাগালি করা হয় বলে ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেছেন শওকত বিরোধী আরাবুল কাইজার অনুগামীদের। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তরজা তুঙ্গে উঠছে।

এদিকে ভোটের আগে হাতে আর মেরেকেটে কয়েক মাস। তার আগে এ ঘটনা স্বভাবতই জেলা নেতৃত্বের কপালের ভাঁজ যে চওড়া করবে তা বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিককালে একাধিকবার ভাঙড়ে চরমে উঠেছে গোষ্ঠী-কোন্দল। উপরমহল থেকে দ্বন্দ্ব মিটিয়ে একযোগে চলার বার্তা এলেও ছবিটা যে খুব একটা বদলায়নি তা এ ঘটনা থেকেই স্পষ্ট বলেই মত ওয়াকিবহাল মহলের।(BHANGAR)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment