রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি রাজ্যপাল CV Ananda Bose- কে, বাড়ানো হলো নিরাপত্তা

Published on: January 9, 2026
---Advertisement---

সামনেই নির্বাচন। রাজ্যপালের সঙ্গে এমনিতেই রাজ্যের সম্পর্ক মোটেই ভাল নয়। এহেন পরিস্থিতিতে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বোমায় উড়িয়ে দেবার ইমেল হুমকি আসলো। সচেতন লালবাজার। বিস্তারিত খবর নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে ওই মেইলে লেখা ছিল ‘Will Blast Him’,অর্থাৎ তাঁকে উড়িয়ে দেওয়া হবে। এই মেইল পাওয়ার পরই প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয় এবং রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়ানো হয়। (CV Ananda Bose)

বৃহস্পতিবার রাজ্যপালের কাছে ওই হুমকি-ইমেলটি আসে। এরপর বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাতের মধ্যেই রাজ্যপালের নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ এবং সিআরপিএফ। (CV Ananda Bose)

সূত্রের খবর, এই প্রথমবার নয়, এর আগেও একইভাবে রাজ্যপালকে (CV Ananda Bose) হুমকি দেওয়া হয়েছিল। তবে এবার হুমকির ভাষা আরও গুরুতর হওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও এক বড় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, শুক্রবার তিনি কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় হাঁটবেন। তাঁর কথায়, কলকাতার সাধারণ মানুষের উপর তাঁর ভরসা রয়েছে এবং তাঁরাই তাঁকে নিরাপত্তা দেবেন।উল্লেখ্য, রাজ্যপাল বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের উন্নতির জন্য কী কী প্রয়োজন, তা তুলে ধরে একটি ইস্তেহারও প্রকাশ করেন তিনি। রাজ্যপালের দাবি, এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।(CV Ananda Bose)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment