এসআইআর-কে কেন্দ্র করে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসআইআর-কে কেন্দ্র করে নানান অভিযোগ উঠে আসছে। একাধিক জায়গায় উত্তেজনার খবরও মিলেছে। এবার SIR-কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার খবর ফরাক্কায়। (SIR)
SIR-এর নামে হেনস্থার অভিযোগ উঠেছে। বিডিও দফতরে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। (SIR)
স্থানীয় সূত্রে খবর, ফরাক্কায় SIR (Special Intensive Revision)-এর নামে হনুস্থার বিরুদ্ধে উত্তেজিত জনতার বিডিও দফতরে ভাঙচুর চালানোর অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, হিয়ারিং ক্যাম্প চলাকালীন ভাঙচুর চালানো হয়। ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেয় ফরাক্কা থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতরা হলেন— আলিম শেখ, ইমাদদূল শেখ, পবিত্রদয় মণ্ডল ও রাজেশ চৌধুরী। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ। (SIR)
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ফরাক্কা ব্লকের বিডিও এই ঘটনায় ফরাক্কা থানায় এফআইআর দায়ের করেন। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পুলিশ চার অভিযুক্তকে জঙ্গিপুর আদালতে পেশ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিডিও অফিসে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। (SIR)
পাশাপাশি এই ঘটনার পর বিডিও অফিসে উপস্থিত হন জঙ্গিপুরের এসডিও সুধীর রেড্ডি। প্রশাসনে কর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ নেন তিনি। তিনি সমস্ত কিছু খতিয়ে দেখতে এসেছেন বলে জানা যায়। (SIR)











