সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় রাজনৈতিক তরজা আরও তীব্র হলো। ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, নির্মাল্য সেনগুপ্ত এবং তপন মাইতি। তবে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়ে একে অপরের বিরুদ্ধে আঙুল তুলছে তৃণমূল ও বিজেপি। (Abhishek Banerjee Attack )
বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুকান্ত সাহার দাবি, ঘটনার সঙ্গে বিজেপির কোনও প্রত্যক্ষ যোগ নেই। তাঁর অভিযোগ, হামলার ঘটনায় জড়িতদের অধিকাংশই বিক্ষুব্ধ তৃণমূল সমর্থক। তাঁর কথায়, সোনারপুরে যা ঘটেছে তা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ, যা গোটা রাজ্য তথা দেশের মানুষ টেলিভিশনের পর্দায় প্রত্যক্ষ করেছেন। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলে সাধারণ মানুষ এবং তৃণমূলের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের উপস্থিতিই বেশি ছিল। (Abhishek Banerjee Attack )
অন্যদিকে সোনারপুর উত্তর কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধর পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, ঘটনার পর অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে, যা প্রশাসনের স্বাভাবিক দায়িত্ব। তিনি দাবি করেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এদিকে হামলার ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়েও কটাক্ষ শোনা যায় বিজেপি শিবিরে। দেবাশিস ধরের দাবি, চিকিৎসকেরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং কোনও চাপের মধ্যে নেই। পাশাপাশি তিনি ইডির তলব প্রসঙ্গ টেনে অভিষেককে আক্রমণ করে বলেন, বিভিন্ন তদন্তকারী সংস্থার একাধিক মামলার মুখোমুখি হতে হতে তৃণমূল নেতার রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জ আরও বাড়তে পারে। (Abhishek Banerjee Attack )
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত থাকলেও, পুলিশি তদন্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। (Abhishek Banerjee Attack )
‘রাজনৈতিক কারণে হাসপাতাল নয়’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে কড়া বার্তা দিলীপ ঘোষের










1 thought on “অভিষেকের উপর হামলায় গ্রেপ্তার পাঁচ, ‘বিক্ষুব্ধ তৃণমূলের কাজ’ দাবি বিজেপির”