---Advertisement---
lifezone nursing home

লোকভবনে জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান, শুভেন্দুর মন্ত্রিসভায় আরও ৩৫

June 1, 2026 12:50 PM
BJP MLA Oath Taking
---Advertisement---

ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের তিন সপ্তাহ পরে সম্প্রসারণ হলো রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভা। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশ। আজ শপথ নিলেন ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। সকলকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি। বিকেলে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (BJP MLA Oath Taking)

এদিন সকাল থেকেই লোকভবন চত্বরে ছিল সাজসাজ রব। আজ মন্ত্রিসভার ৩৫ মন্ত্রীর শপথ গ্রহণের কথা আগেই সমাজ মাধ্যমে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই সকাল ১১টা থেকে লোকভবনে শুরু হয় বহু প্রতীক্ষিত শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রিসভার ৩৫ জন সদস্যকে শপথ পাঠ করান। শপথের আগে বাজনো হয় বন্দে মাতরম, জনগণমন। এরপর একে একে শপথ নিলেন রাজ্যের ৩৫ মন্ত্রী। এদিন অনুষ্ঠানে হাজির শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা।

কারা শপথ নিলেন?

পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন

১. তাপস রায় (মানিকতলা)

২. দীপক বর্মন (ফালাকাটা)

৩. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)

৪. মনোজকুমার ওঁরাও (কুমারগ্রাম)

৫. অর্জুন সিং (নোয়াপাড়া)

৬. গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)

৭. জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)

৮. স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)

৯. কল্যাণ চক্রবর্তী (খড়দহ)

১০. শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)

১১. অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ)

১২. অজয়কুমার পোদ্দার (কুলটি)

১৩. দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নিলেন

১. মালতী রাভা রায় (তুফানগঞ্জ)

২. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)

৩. রাজেশ মাহাতা (গোপীবল্লভপুর) (BJP MLA Oath Taking)

অভিষেকের উপর হামলায় গ্রেপ্তার পাঁচ, ‘বিক্ষুব্ধ তৃণমূলের কাজ’ দাবি বিজেপির

প্রতিমন্ত্রী হলেন

১. জুয়েল মুর্মু (হবিবপুর)

২. হরেকৃষ্ণ বেরা (তমলুক)

৩. আনন্দময় বর্মন (মাটিগাড়া নকশাল বাড়ি)

৪. অশোক দিন্দা (ময়না)

৫. নাদিয়ার চাঁদ বাউরি (শালতোড়া)

৬. বিশাল লামা (কালচিনি)

৭. শান্তনু প্রামাণিক (ভগবানপুর)

৮. মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)

৯. উদয় উমেশ রাই (হাওড়া উত্তর)

১০. পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর)

১১. কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)

১২. ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)

১৩. দীবাকর ঘরামি (সোনামুখী) (BJP MLA Oath Taking)

১৪. অমিয় কিস্কু (নয়াগ্রাম)

১৫. কলিতা মাজি (আউশগ্রাম)

১৬. গার্গী দাস ঘোষ (কান্দি)

১৭. বিরাজ বিশ্বাস (করণদীঘি)

১৮. দীপঙ্কর জানা (কাকদ্বীপ)

১৯. সুমনা সরকার (বলাগড়)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “লোকভবনে জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান, শুভেন্দুর মন্ত্রিসভায় আরও ৩৫”

Leave a Comment