রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রেমের প্রস্তাবে রাজি হননি, সরকারি হাসপাতালে নার্সকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার BMOH

Published on: October 12, 2026
Garbeta
---Advertisement---

BMOH-এর বিরুদ্ধে হাসপাতালেই নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গ্রামীণ হাসপাতালের ঘটনা। এই অভিযোগে, গড়বেতার ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) চিকিৎসক প্রবীর কুমার বাউরিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃত চিকিৎসককে গড়বেতা আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে (Garbeta)।

Garbeta: প্রেমের প্রস্তাব দেন BMOH

গত বৃহস্পতিবার বেশ কিছু প্রয়োজনীয় নথি আনতে গড়বেতা BMOH এর অফিসে গিয়েছিলেন গরবেতাতেই একটি স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব থাকা কমিউনিটি হেলথ অফিসার পদে থাকা এক নার্স। অভিযোগ, নথিপত্র দেওয়ার সময় BMOH প্রথমে তাঁকে প্রেমের প্রস্তাব দেন ও তারপর তিনি রাজি না হওয়ায় তাঁকে যৌন হেনস্তা করা হয়। এরপর ওই নার্সকে মারধর করে BMOH ডক্টর প্রবীর কুমার বাউরি। আহত অবস্থায় গরবেতায় তিনি প্রাথমিক চিকিৎসা করান (Garbeta)।

অভিযোগকারিণীর দাবি, প্রথমে সম্মানের খাতিরে তিনি থানায় লিখিত অভিযোগ না জানালেও পরিবারের পরামর্শে রবিবার গরবেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গরবেতা থানার পুলিশ। বিপদ বুঝে পালানোর চেষ্টা করে ওই BMOH। গরবেতা থানার পুলিশের তরফে বেশ কয়েকটি টিম তৈরি করে শুরু হয় তল্লাশি অভিযান। এরপর রবিবার রাতে গ্রেফতার করা হয় স্বাস্থ্য দপ্তরের এই শীর্ষ আধিকারিককে।

BMOH-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

ওই BMOH-এর বিরুদ্ধে এর আগেও বহুবার ওই নার্সকে ডেকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার গরবেতা আদালতে BMOH-কে পেশ করা হয়। ধৃত স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে, গোটা বিষয় নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এর আগেও এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। এবার তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now