রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নাবালিকাকে শ্লীলতাহানি নরেন্দ্রপুরে, সিসিটিভি ফুটেজ অভিযুক্ত, তবুও অধরা? ফুঁসছে পরিবার

Narendrapur
---Advertisement---

এবার নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে অভিযুক্তের ছবি। পুলিশের দ্বারস্থ পরিবার। গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফুঁসছে নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে পুলিশ (Narendrapur)।

নাবালিকার, পরিবারের অভিযোগ, রবিবার সকালে দুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা (Narendrapur)। সেই সময় এক বৃদ্ধ তাকে অনুসরণ করে। অভিযোগ, কিছু দূর যাওয়ার পর ফাঁকা জায়গার সুযোগ নিয়ে নাবালিকাকে কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানি করে বৃদ্ধ। নাবালিকার মায়ের বক্তব্য, “আমার মেয়ে সকালে দুধ কিনতে দোকানে গিয়েছিল। ওই বৃদ্ধ তাঁকে দাঁড়াতে বলে। আমার মেয়েকে অনেক বাজে কথাও বলে ওই বৃদ্ধ। মেয়ের গায়েও হাত দিয়েছে। এতে আমার মেয়ে ভয় পেয়ে গেছে। মেয়েকে জিজ্ঞাসা করতে মেয়ে গোটা ঘটনা আমায় বলে”।

নাবিালিকার মায়ের দাবি, ঘটনার গুরুত্বপূর্ণ অংশ এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, “আমরা সিসিটিভি ক্যামেরায় দেখি। সেই ফুটেজ নিয়ে থানায় যাই। পুলিশ আধিকারিকদের কথা মতো আমি অভিযোগ দায়ের করেছি। পুলিশ আসার আগেই ওই বৃদ্ধ এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। আমি কোনও দিনও এমনটা ভাবতে পারিনি। আমি চাই শাস্তি।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে ক্ষোভ। প্রতিবেশীদের একাংশের অভিযোগ, অভিযুক্ত প্রভাবশালী হওয়ার কারণেই কি গ্রেফতারিতে এত দেরি হচ্ছে? সেই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়ছে ক্ষোভ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “নাবালিকাকে শ্লীলতাহানি নরেন্দ্রপুরে, সিসিটিভি ফুটেজ অভিযুক্ত, তবুও অধরা? ফুঁসছে পরিবার”

Leave a Comment