রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Glow With Forest: গ্রামে হাতির আতঙ্ক, গ্রামে আলো জ্বালাল বন দফতর বিনামূল্যে বাড়িতে এলইডি লাইট সরবরাহ

Glow With Forest
---Advertisement---

হাতির আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়গ্রামের কলাইকুন্ডা রেঞ্জের (Glow With Forest) বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। হাতির আনাগোনার সমস্যা দীর্ঘদিনের। তাই অন্ধকার নামলেই আতঙ্ক গ্রাস গোটা গ্রামকে।সেই সমস্যার কথা মাথায় রেখে গ্রামবাসীদের বাড়িতে আলো জ্বালানোর ব্যবস্থা করল বন দফতর। হাতির চলাচল বেশি, এমন এলাকায় গ্লো উইথ ফরেস্ট প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০ টি বাড়িতে বিনামূল্যে এলইডি লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ঝাড়গ্রামের কলাইকুন্ডা রেঞ্জের বিভিন্ন গ্রামের একাধিক পরিবারের মুখে হাসি ফুটছে।

বন দফতর সূত্রে খবর, কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা, হরিয়াধরা, শংকরবনী, নিশ্চিন্তা, পতনা, ভালকিশোল, হাড়িভাঙ্গা, বালিভাষা সহ আটটি গ্রামের এমন বাড়িগুলি বেছে নেওয়া হয়েছে, যেগুলি হাতির যাতায়াতের রাস্তার ধারে পড়ে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রতিটি বাড়িতে এলইডি লাইটের পাশাপাশি ইলেকট্রিক ওয়্যার, সুইচবোর্ড, অ্যাঙ্গেল ও লাইট হোল্ডার সহ সমস্ত সরঞ্জাম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে।

বন দফতরের উদ্যোগে বাড়ির বাইরে আলো জ্বলে ওঠায় স্বস্তি ফিরেছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের কথায়, আগে রাত নামলেই অন্ধকারে বাড়ির বাইরে বের হতে ভয় লাগত। হাতির আতঙ্কে অনেক সময় জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও কঠিন হয়ে পড়ত। এখন বাড়ির সামনে আলো জ্বলে থাকায় কিছুটা হলেও নিরাপত্তা বোধ করছেন তারা।বন দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
সব মিলিয়ে বনদফতরের (Glow With Forest) এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের আশা, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তা ও হাতি-মানুষ সংঘাত কমাতে এই ধরনের উদ্যোগ আরও বাড়ানো হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment