রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Gyanesh Kumar: কালো পতাকা, গো ব্যাক স্লোগান, মুখ্যমন্ত্রীর পাড়ায় বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার

Published on: March 9, 2026
Gyanesh Kumar
---Advertisement---

সোমবার সকালে কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালো পতাকা দেখানোর পাশাপাশি উঠেছে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। মুখ্য নির্বাচন কমিশনারকে লক্ষ করে কমিশন এবং এসআইআর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগ্রে দেন বিক্ষোভকারীরা। (Gyanesh Kumar)

যদিও বিক্ষোভকারীদের মধ্য দিয়েই কলীঘাটের মন্দিরে প্রবেশ করেন জ্ঞানেশ কুমার। মন্দির থেকে বেরোনোর পরেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সকল ভাই বোনকে আমার নমস্কার। মা কালী সকলকে ভালো রাখুন।

তবে বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। প্রশ্ন করা হলেও তা এড়িয়ে যান।

কলকাতায় পা রাখার পর থেকেই বিক্ষোভের সম্মুখীন হন তিনি। কলকাতা বিমান বন্দর থেকে শুরু করে নিউটনের হোটেল পর্যন্ত তাঁর যাত্রাপথে বিভিন্ন জায়গায় ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় । পাশাপাশি দেখানো হয় কালো পতাকাও।
বিভিন্ন জায়গায় বাম কর্মী সমর্থকেরা এবং তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখান।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনী ৩ দিনের সফরে রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) এবং তাঁর নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এইআইআর কাজ শেষ হলেই ঘোষণা হবে রাজ্যের বিধানসভার নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট। তার আগে সমস্ত দিক খতিয়ে দেখতে রাজ্য সফরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
সোমবার একাধিক কর্মসূচি রয়েছে তার।
রাজ্য নির্বাচন কমিশনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জ্ঞানেশ কুমারের।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Gyanesh Kumar: কালো পতাকা, গো ব্যাক স্লোগান, মুখ্যমন্ত্রীর পাড়ায় বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার”

Leave a Comment