বীরভূমের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের উপস্থিতিতেই সিউড়ির পার্টি অফিসে চলল তাণ্ডব। শুধু তাই নয়, অনুব্রতের দিকে সরাসরি আঙুল উঁচিয়ে, তাঁর কলার ধরে হুমকি দিতেও দেখা যায় বেশ কয়েকজনকে। এই ঘটনায় বিধায়ক আখরুজ্জামানকে কাঠগড়ায় তুললেন বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতেছেন, এখন বিজেপির দালালি করছে।”
Kunal Ghosh: বিস্ফোরক কুণাল ঘোষ
কুণাল বলেন, “কে আখরুজ্জামান? একটা মানুষের তালজ্ঞান থাকা উচিত (Kunal Ghosh)। এইটা বিজেপির দালালি করছে। সে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট। এই সব পচা আলু। এদের কোনও মানে আছে? এদের বিশ্বাসযোগ্যতা নেই। যে আখরুজ্জামান চার মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতেছেন। সেই আখরুজ্জামান বিজেপির দালালি করছেন। মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে পাশে ঘুরঘুর করতেন।”
কুণাল আরও বলেন, “অনুব্রত মণ্ডলের একটা নিজস্ব পরিচিতি আছে। কারও কাছে ওনার সুখ্যাতি বা কুখ্যাতি আছে। আখরুজ্জামানের ঘটে বুদ্ধি নেই? বিপ্লবী সাজার জন্যে এই সব করা হয়েছে। বিজেপির বি-টিম এটা মানুষ বিশ্বাস করে।”
অনুব্রতর উপস্থিতিতে তাঁর অফিসে হামলাকারীদের উদ্দেশ্যে কুণাল বলেন, “সন্দেহের উদ্বেগ হচ্ছে এবার। নিজে অভিযোগ যদি না করেন। ছেলেরা এমন করছে যেন শুটিং চলছে। কোনও প্যানিক নেই। আসল বা নকল যাই হোক অনুব্রতর মান সম্মান গেছে। অনুব্রত মণ্ডল আমার পরিচিত। আমার উদ্বেগ তৈরি হয়েছিল। কাজল শেখের কথা আমি খারিজ করব না। আমি অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেছি।”
প্রাক্তন পরিবহণ মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত
প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন। এই নিয়ে কুণাল ঘোষ বলেন, “হুগলির সিংটি কৃষক সমবায় নিয়ে তদন্তের দাবিকে সাধুবাদ জানাচ্ছি। ওনাকে অবিলম্বে কাস্টডিতে নেওয়া উচিত। উনি কৃষক নন, তাহলে কী করে কৃষি সমবায় থেকে পেতে পারেন ঋণ? নগদে না ব্যাঙ্ক ট্রান্সফারে ফেরত দেওয়া হয়েছে। একটা সমবায় না অন্য সমবায় থেকেও নিয়েছেন তা দেখুক। একাধিক ব্যক্তি এই মামলায় গ্রেফতার হয়েছে। তাহলে উনি বাইরে কেন? স্ক্যাম থেকে বেরোতে চাটন শিবিরে গেছেন।”










1 thought on “‘আখরুজ্জামান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট’, অনুব্রতর কার্যালয়ে ভাঙচুর কাণ্ডে বিস্ফোরক কুণাল”
Comments are closed.