স্কুলের পাঠ্যপুস্তকে ঠাঁই পাওয়া কিছু শব্দ নিয়ে দিন কয়েক আগেই আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘‘মা-কে আম্মা, আকাশ-কে আসমান, প্ল্যান করে ভাষার বিকৃতি করেছিল তৃণমূল সরকার। শিশুমনে বিভাজন ঘটানো হয়েছিল।” বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্য সরকার স্কুলের পাঠ্যবই ও সিলেবাস সংস্কার করে ওই শব্দগুলিকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরোধী করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী 9Naushad Siddiqui)।
Naushad Siddiqui: বিস্ফোরক নওশাদ
নওশাদ (Naushad Siddiqui) বলেন , “রাজ্য সরকার সিলেবাস থেকে কিছু শব্দ বাদ দেওয়ার কথা বলছে, যেমন ‘পানি’, ‘আকাশ’। আপনি বাংলার বাইরে চলে যান, সেখানেও ‘পানি’, ‘আকাশ’ শব্দ ব্যবহার করা হয়। রাজ্য সরকার ‘পানি’ অর্থাৎ মুসলিমদের শব্দ—এমনটা বোঝানোর চেষ্টা করছে। এটা ঠিক নয়। স্কুলগুলিতে গিয়ে দেখুন, ছাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা নেই। অনেক স্কুলকে বেসরকারি করার চেষ্টা করা হচ্ছে।”
অনুব্রতর কার্যালয় ভাঙচুরে ক্ষোভ নওশাদের
বুধবার বীরভূমের সিউড়িতে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তাঁর দলীয় কার্যালয় ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “অনুব্রত মণ্ডলের সঙ্গে যা হয়েছে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনা হচ্ছে। কারণ দেখা যাচ্ছে, তিনজন ভিডিয়ো করতে করতে ভিতরে আসছেন এবং তাঁদের সামনেই ভাঙচুর করা হচ্ছে। তাঁদের কি নিরাপত্তার প্রয়োজন? সেটাই প্রশ্ন উঠছে।”
‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আছি’
অন্যদিকে SIR নিয়ে নওশাদ বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা আছি। যেভাবে SIR-এ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, জ্ঞানেশ কুমারের আগে পদত্যাগ করা উচিত ছিল।”












1 thought on “পাঠ্যপুস্তক থেকে ‘পানি’ শব্দ সরানোর ঘোষণা, সরকারকে তুলোধনা নওশাদের”
Comments are closed.