নিম্নমানের সোনা বন্ধক রেখে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা লোন নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি নদিয়ার বাদকুল্লার গড়ুয়াপোতা এলাকার। ধৃতের নাম পট্টাই বিশ্বাস। তাঁকে গ্রেফতার করেছে তাহেরপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে গড়ুয়াপোতার বাসিন্দা পট্টাই বিশ্বাস ওই বেসরকারি ব্যাঙ্কে সোনা বন্ধক রেখে লোন নেন। লোনের পরিমাণ ছিল প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। পরে ব্যাঙ্কের কর্মীরা বন্ধক রাখা সোনা পরীক্ষা করে সেটি অত্যন্ত নিম্নমানের বলে জানতে পারেন। এরপরই বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের মধ্যে সন্দেহ তৈরি হয়। (Gold Loan Fraud)
ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্ত
এরপর ব্যাঙ্কের পক্ষ থেকে তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরে পট্টাই বিশ্বাসের নাম সামনে আসে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পট্টাই বিশ্বাস। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।(Gold Loan Fraud)
আদালতে পেশ, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতকে বুধবার রানাঘাট আদালতে পেশ করা হবে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে পুলিশ। লোন নেওয়ার ক্ষেত্রে নিম্নমানের সোনা কী ভাবে ব্যবহার করা হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। (Gold Loan Fraud)
পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে তাহেরপুর থানার পুলিশ। তদন্ত শেষ হওয়ার পরই অভিযোগের প্রকৃত সত্যতা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। (Gold Loan Fraud)
আরও পড়ুন :- সত্য নিকেতন ধসের পর শোকের মাঝেও বড় সিদ্ধান্ত, অর্পিতের কর্নিয়া দান










