আজ ৮ মে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের ফল। পরীক্ষার ৮৪ দিনের মাথায় ফল প্রকাশ। পাশের হার ৮৬.৮৩%। যা গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর এই পাশের হার ছিল ৮৬.৫৬%। এ বছরে মোট ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ জন পরীক্ষার জন্য আবেদন করে ছিল। পরীক্ষা দিয়েছিলেন ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যাই ছিল বেশি। চলতি বছরে মাধ্যমিক দিয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন ছাত্র। সেখানে ছাত্রীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০। অর্থাৎ ছাত্রের তুলনায় ছাত্রীদের সংখ্যা ২৫.৪১ শতাংশ বেশি। পরীক্ষা বাতিল হয়েছিল ৪৭ জনের। (Madhyamik Results 2026)
পাশের হারে নিরিখে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে জেলাগুলি। আবার জেলার নিরিখে পাশের হারে এগিয়ে কালিম্পং। সেখানে পাশের হার ৯৫.০১%। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাশের হার ৯৪.৮২%। তৃতীয়স্থানে রয়েছে কলকাতা, পাশের হার ৯২.৩১%।
মাধ্যমিকের মেধা তালিকায় প্রথমে ১০ এ রয়েছেন ১৩১জন। তার মধ্যে ১০৩ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী। প্রথম দশে নেই কলকাতার স্থান । (Madhyamik Results 2026)
প্রথম হয়েছেন উত্তর দিনাজপুর রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরুপ ভদ্র। মোট ৭০০র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮।
দ্বিতীয় হয়েছে, বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দিরের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। প্রাপ্ত নম্বর ৬৯৬।
তৃতীয় স্থানে রয়েছে মোট তিন জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৫। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌর জানা। পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দির-এর অঙ্কনকুমার জানা। বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল। (Madhyamik Results 2026)
সকাল ১০ টা ১৫ থেকেই বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা। সাড়ে ১০ টা থেকেই স্কুলগুলিতে মিলবে মার্কশিট।
আরও পড়ুন: Madhyamik Results 2026: রাত পোহালেই মাধ্যমিকের ফল, কখন, কীভাবে দেখবে রেজাল্ট? রইল বিস্তারিত










1 thought on “Madhyamik Results 2026: প্রকাশিত হলো মাধ্যমিকের ফল, পাশের হার কি বাড়লো? রইল বিস্তারিত”