---Advertisement---

মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি

June 30, 2026 10:24 AM
Weather Update
---Advertisement---

আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়ার দুই- এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের তরফে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে। (Weather Update)

হাওয়া অফিসের পূর্বাভাস মতো সোমবারও দক্ষিণ কলকাতা ও মধ্য কলকাতার একাধিক অংশে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

পার্ক স্ট্রিটে পুলকার দুর্ঘটনা, আহত দুই স্কুল পড়ুয়া

অন্যদিকে উত্তরবঙ্গে টানা কয়েকদিন ব্যাপক বৃষ্টির পর আজ থেকে ভারী বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা । (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment