রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতা পুরসভা নিয়ে তৃণমূলে তোলপাড়, কাউন্সিলরদের নিয়ে বৈঠকে ডাকলেন মমতা

---Advertisement---

কলকাতা পুরসভাকে ঘিরে এবার রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিশেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিস পাঠানোকে কেন্দ্র করে দলের অন্দরে যে অস্বস্তি তৈরি হয়েছে, তারই জেরে শুক্রবার বিকেল চারটেয় কালীঘাটে কলকাতা পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই বৈঠক ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। (Mamata Banerjee )

এর আগেই কালীঘাটে বিধায়কদের বৈঠকে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর প্রশ্ন ছিল, মেয়রকে না জানিয়ে কীভাবে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠাল? পুরনিগমে তৃণমূল ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে না, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। (Mamata Banerjee )

এদিকে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম স্পষ্ট জানান, পুরসভার বিল্ডিং বিভাগ কাকে নোটিস দেবে বা কোন ধারায় নোটিস জারি করবে, তা মেয়রের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এমনকি তাঁকে আগে থেকে জানানোরও কোনও নিয়ম নেই বলেই দাবি করেন তিনি। তবে তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক বিতর্ক আরও বেড়েছে।

বর্তমানে কলকাতা পুরসভায় তিন নির্দল সদস্যকে নিয়ে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১৩৮। যদিও দু’জন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় কার্যকর সংখ্যা ১৩৬। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিমের উপর রাজনৈতিক চাপ বাড়ছে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। পুরসভাকে ঘিরে বড় কোনও সাংগঠনিক বা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও রাজনৈতিক মহলের একাংশের অনুমান। (Mamata Banerjee )

এরইমধ্যে শুক্রবার নতুন করে বিতর্ক তৈরি হয় কলকাতা পুরসভার ওয়েবসাইটে মেয়র ফিরহাদ হাকিমের ছবি আচমকা উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে। পরে অবশ্য সেই ছবি ফের ওয়েবসাইটে দেখা যায়। পাশাপাশি পুরসভার মাসিক অধিবেশন বাতিলের বিজ্ঞপ্তিও জারি করেছেন কমিশনার স্মিতা পাণ্ডে। একইসঙ্গে পুরসভার সচিব পদ থেকেও বদলি করা হয়েছে স্বপন কুন্ডুকে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস পাঠানোর ঘটনার জেরে বোরো চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন দেবলীনা বিশ্বাস। সব মিলিয়ে কলকাতা পুরসভাকে ঘিরে তৃণমূলের অন্দরে যে চাপা অস্বস্তি তৈরি হয়েছে, শুক্রবারের বৈঠক তারই বড় ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

‘অমিত শাহকে দেখার জন্য অভিষেককে গ্রিন করিডোর বানিয়ে দিতাম’ কটাক্ষ শমীকের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “কলকাতা পুরসভা নিয়ে তৃণমূলে তোলপাড়, কাউন্সিলরদের নিয়ে বৈঠকে ডাকলেন মমতা”

Leave a Comment