রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Mamata Banerjee: ‘বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়’, হকার উচ্ছেদ নিয়ে সরব মমতা

Mamata Banerjee
---Advertisement---

রাজ্যে পালাবদলের পর থেকেই বেআইনি নির্মাণ, অবৈঠ দোকানপাঠ ভাঙতে তৎপর হয়েছে রাজ্য সরকার। যোগী রাজ্যের বুলডোজার নীতি অনুসরণ করেই চলছে একের পর এক উচ্ছেদ অভিযান। সম্প্রতি হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বর থেকেও সরানো হয়েছে বহু হকারকে। আর এবার এই ঘটনাকে ঘিরেই মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেশ কয়েকদিন নীরব থাকার পর রবিবার রাতে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “বাংলা কখনও বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না।”

এদিন সমাজ মাধ্যমে করা পোস্টে তিনি লিখেছেন, বাড়িঘর থেকে শুরু করে ফুটপাথের দোকান- রাজনৈতিক ঔদ্ধত্যের চরম মূল্য দিতে হচ্ছে গরিব মানুষকে। তাঁর কথায়, রবীন্দ্রনাথ ও নেতাজির এই বাংলায় সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, বলপ্রয়োগ করে বা উচ্ছেদের নামে শাসন করা যায় না।তিনি আরও বলেন, বর্তমানে যা চলছে তা বাংলার মানুষের সম্মানের উপর সরাসরি আঘাত। দিনমজুর, হকার, ছোট দোকানদার এবং গরিব পরিবারগুলি বহু কষ্ট করে নিজেদের জীবন চালানোর পথ তৈরি করেছিলেন। এখন সেই রুজি-রুটির উপরেই আঘাত নামছে বলে অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক শহরের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ টেনে মমতা (Mamata Banerjee) লেখেন, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক উচ্ছেদ চলছে। পাশাপাশি তিলজলা ও পার্ক সার্কাস এলাকায় রাস্তায় নেমে ক্ষোভও দেখিয়েছেন বহু মানুষ। আচমকা মাথা গোঁজার ঠাঁই ও জীবিকা হারিয়ে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, তা সরকারের এক অন্য চেহারা সামনে এনে দিচ্ছে বলেও দাবি তাঁর। তাঁর অভিযোগ, মানবতার চেয়ে লোকদেখানো পদক্ষেপেই বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, “যে সরকার আগে ভাঙে, পরে মানুষের কথা শোনে, তারা বাংলার আসল আবেগটাই ভুলে গিয়েছে।” তিনি মনে করিয়ে দেন, প্রকৃত উন্নয়ন বিচার করা হয় একটি রাজ্য তার সবচেয়ে দুর্বল মানুষদের সঙ্গে কেমন আচরণ করছে, তার ভিত্তিতে, কত দ্রুত তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, তা দিয়ে নয়।

পোস্টের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও লেখেন, সংস্কৃতি, সহানুভূতি এবং শোষণের বিরুদ্ধে লড়াইয়ের ঐতিহ্যে গড়ে ওঠা বাংলায় ‘বুলডোজার’ কখনও প্রশাসনের ভাষা হতে পারে না।

Suvendu Adhikari: পার্ক সার্কাসে আক্রান্ত পুলিশ, ‘হুলিগানিজম বরদাস্ত নয়’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। গত কয়েকদিনে রাজ্যে সেই উচ্ছেদ অভিযান শুরুও হয়ে গিয়েছে। একাধিক এলাকায় বুলডোজার অভিযান চালানো হয়েছে। বিভিন্ন বেআইনি নির্মাণ, হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বরের ছোট গুমটি, দোকান এবং হকারদেরও সরিয়ে দেওয়া হয়েছে। বিনা নোটিশে হঠাৎ করেই কিছু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যে খুব দেখাতে শুরু করেছেন হকার এবং ফুটপাতের দোকানদাররা। আর এই নিয়েই এবার সরাসরি সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Mamata Banerjee: ‘বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়’, হকার উচ্ছেদ নিয়ে সরব মমতা”

Leave a Comment