---Advertisement---
lifezone nursing home

বিধানসভা ভোটের আগে Moina-য় ধাক্কা বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল

February 13, 2026 6:01 PM
---Advertisement---

অবশেষে জল্পনার অবসান হল। ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল। কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ বিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ-সহ দলের অন্যান্য নেতৃত্ব। (Moina)

দীর্ঘদিন ধরেই ময়নায় বিজেপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন চন্দন। বিজেপির জেলা সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন তিনি। (Moina)

জেলা রাজনীতির অন্দরে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরোধী হিসেবেই চন্দনের পরিচিতও রয়েছে। ২০২১ সালে ময়নার বিজেপির প্রার্থী হিসেবে তার নাম উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের শিকে না ছেঁড়ায় দল টিকিট দেয় ক্রিকেটার অশোক দিন্দাকে। (Moina)

তৃণমূলে যোগ দেওয়ার পর চন্দন জানান, এলাকার নানা সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই চিন্তিত ছিলেন। সেই বিষয়গুলি নিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। তাঁর বক্তব্য,উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং মানুষের পাশে থাকতে চান তিনি। (Moina)

অন্য দিকে চন্দনের দলত্যাগ নিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব প্রকাশ্যে আমল দিতে নারাজ। তবে দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলে খবর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,ময়নার মতো এই ধরনের দলবদল আগামী দিনে জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।(Moina)


সূত্রের খবর, চন্দন শিবিরের দাবি ছিল, তাদের নেতার গুরুত্ব কমিয়ে দিয়েছে দল। ব্লক কনভেনারের পদ থেকেও চন্দন মণ্ডলকে সরানো হয়েছিল। গত এক বছরের বেশি সময় ধরে চন্দনকে দলের কোনও প্রচারেও সেভাবে অংশ নিতে দেখা যায়নি। এরফলেই দলের একাংশ নেতার উপরে ক্ষোভ বাড়তে থাকে চন্দনের। (Moina)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment