রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কী করে চলতে হবে রাস্তায়? পড়ুয়াদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির শান্তিপুরে

Published on: July 19, 2026
---Advertisement---

মুর্শিদাবাদের মর্মান্তিক পুলকার দুর্ঘটনার পর নিরাপদে রাস্তায় চলাচলের বার্তা ছড়াতে উদ্যোগী হলো নদিয়ার শান্তিপুর ট্রাফিক পুলিশ। রবিবার শান্তিপুর B.ed কলেজ ও শান্তিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (B.ed. ও D.El. Ed. বিভাগ)-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে ছাত্র-ছাত্রী, স্কুলগাড়ির চালক এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাস্তা নিরাপত্তা ও রেলক্রসিং পারাপারের নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। (Shantipur Traffic Police Awareness Programme)

অনুষ্ঠানে উপস্থিত মৌসুমি বিশ্বাস, শান্তিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের B.ed বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জানান, মুর্শিদাবাদের দুর্ঘটনার পরই শান্তিপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী এবং স্কুলগাড়ির চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। তাঁর কথায়, প্রতিষ্ঠানের প্রায় ২২ থেকে ২৩টি স্কুলগাড়ি নিয়মিত চলাচল করে এবং এদিন সব চালকই উপস্থিত ছিলেন। এছাড়াও যেসব পড়ুয়া ব্যক্তিগতভাবে যাতায়াত করেন, তাঁদেরও অনুষ্ঠানে ডেকে নিরাপদে চলাচলের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হয়।(Shantipur Traffic Police Awareness Programme)

মৌসুমি বিশ্বাস আরও জানান, দুর্ঘটনার পরই প্রতিষ্ঠানের কোর কমিটির পক্ষ থেকে সমস্ত চালকদের নিয়ে বৈঠক করা হয়েছিল। সেখানে কীভাবে আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কোন কোন নিয়ম কঠোরভাবে মানতে হবে, তা নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, দীপক শিকদার অতীতেও একাধিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচি পরিচালনা করেছেন। এবারও তাঁর উদ্যোগে আয়োজিত এই সচেতনতা শিবির ছাত্র-ছাত্রী ও চালকদের মধ্যে নিরাপদ রাস্তা ব্যবহারের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন। (Shantipur Traffic Police Awareness Programme)

আরও পড়ুন :- খোলা রেলগেট পেরোতেই সর্বনাশ, ট্রেনের ধাক্কা স্কুলগাড়িতে, মৃত তিন এবং আহত একাধিক স্কুলপড়ুয়া


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment