সাত সকালেই মুর্শিদাবাদের বহরমপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত তিন জন এবং আহত একাধিক স্কুলপড়ুয়া । শুক্রবার সকালে আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের মাঝে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। খোলা রেলগেট পেরিয়ে স্কুলগাড়ি লাইন অতিক্রম করার সময় সজোরে ধাক্কা মারে ডাউন নিমতিতা-কাটোয়া লোকালের। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় স্কুলগাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের এবং আহত একাধিক স্কুলপড়ুয়া। গুরুতর জখম অবস্থায় আরও চার পড়ুয়া এবং গাড়ির চালককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যারফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Level Crossing Accident)
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক তার কিছুক্ষণ আগেই আপ লাইনে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পরও গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি। রেলগেট খোলা দেখে স্কুলপড়ুয়াদের নিয়ে স্কুলগাড়িটি লাইন পার হতে থাকে। সেই সময়েই ডাউন লাইনে দ্রুতগতিতে চলে আসে নিমতিতা-কাটোয়া লোকাল এবং ধাক্কা মারে গাড়িটিতে। (Level Crossing Accident)
ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। জানা গিয়েছে, গাড়িতে মোট ১০ পড়ুয়া ছিল। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার পর রেলের ভূমিকা এবং গেটম্যানের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সময়মতো লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ না থাকায় এই দুর্ঘটনা। কেউ কেউ আবার দাবি করেছেন, ঘটনার সময় গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেই তিনি নিজের দায়িত্ব পালন করেননি। যদিও এই অভিযোগের সরকারি সত্যতা এখনও মেলেনি।(Level Crossing Accident)
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রেলের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে। (Level Crossing Accident)
আরও পড়ুন :- রাস্তা বেহাল, দুর্ভোগ নিত্যসঙ্গীরং না দেখে উন্নয়নের আশ্বাস বিধায়ক রূপার












1 thought on “খোলা রেলগেট পেরোতেই সর্বনাশ, ট্রেনের ধাক্কা স্কুলগাড়িতে, মৃত তিন এবং আহত একাধিক স্কুলপড়ুয়া”