“নন্দীগ্রামে সে দিন পা ভাঙেনি, ৯ তারিখের পর ভাবব”, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে গিয়ে পা ভাঙা নিয়ে ‘মিথ্যা দাবি’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রমাণ হিসাবে রাখলেন, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের রিপোর্ট। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (suvendu adhikari)।
suvendu adhikari: মমতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (suvendu adhikari) বলেন, “নন্দীগ্রামে হেরেই তো ঘরে ঢুকে গিয়েছিল। ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরছিল। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। মুখ্যমন্ত্রী হওয়ার পর পিজি হাসপাতালে গিয়েছিলাম। আমি ওখানকার সভাপতি, ওটা ভবানীপুরের মধ্যে পড়ে। এক্স-রে প্লেট তো ডাক্তারের থাকে না, রোগী পেয়ে যায়। রিপোর্টটা থাকে। আমার কাছে ওই কাগজটা রয়েছে। সেদিন আপনাদের বদনাম করেছিল। লোহার বিমে গাড়ির দরজা লেগেছিল। দরজাটা ফিরে এসে তাঁর পায়ে একটু লেগেছিল। আর পা ভেঙেছে বলে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরছিল। তখন উনি মুখ্যমন্ত্রী। ওনার চিকিৎসকই লিখেছিলেন নো ফ্র্যাকচার। যেদিন দরকার হবে ওই কাগজটা দেখিয়ে দেব। ৯ তারিখের পর ভাববো। তখন তদন্ত হবে।”
২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে বিরুলিয়ায় পায়ে চোট পেয়েছিলেন মমতা। তাঁর পা ভেঙে গিয়েছিল বলেই জানা যায়। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এবার সেই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুজোয় ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন
পুজোর মরশুমে ‘ফেস্টিভ প্যাকেজে’ উপহার রাজ্যবাসীকে। ৮ কোটি জনগণকে ৫০ শতাংশ ছাড়ে ময়দা, চিনি, সুজি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। “রেশনে ১ কেজি ময়দা, ১ চিনি, ৫০০গ্রাম সুজি মিলবে হাফ দামে। এই জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে।” শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য়মন্ত্রী।












1 thought on ““নন্দীগ্রামে পা ভাঙেনি” মমতার বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর”
Comments are closed.