---Advertisement---
lifezone nursing home

STF-এর মেগা অপারেশন! গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ

June 17, 2026 2:46 PM
shahanur mondal
---Advertisement---

গ্রেফতার উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। বুধবার সকালে টাকি রোড সংলগ্ন সাকচুড়া বাজার এলাকা থেকে STF তাঁকে গ্রেফতার করে। পরে নিয়ে যাওয়া হয় হাসনাবাদ থানায়। শাহানুরের(shahanur mondal) বিরুদ্ধে বেআইনিভাবে জোরপূর্বক জমি দখল থেকে শুরু করে, ভয় দেখিয়ে বেআইনি কাজ করানোর অভিযোগ ছিল।

সূত্রের খবর, শাহানুর মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ জমা পড়েছিল। জোরপূর্বক জমি নেওয়ার অভিযোগে, বিশেষ করে টাকির একাধিক জমিদার পরিবার তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতেই পুলিশ পদক্ষেপ করে।

এখানেই শেষ হয়নি শাহানুরের(shahanur mondal) কীর্তি। ২০২১ সালের বিধানসভা এবং ২০২২ সালের পুরসভা নির্বাচনের পর এলাকায় হিংসা, ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এরপরেই শাহানুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সব ঘটনা একত্রিত করে তদন্ত শুরু হয়। রাজ্যে পালা বদলের পর থেকেই পলাতক ছিল শাহানুর। কিন্তু শেষ রক্ষা হয়নি।

বিজেপির অভিযোগ, “দীর্ঘদিন ধরে বসিরহাটের ত্রাস ছিল শাহানুর। এই শাহানুর শুধু জোর করে জমি দখল করেনি, ওই অঞ্চলে মা ও বোনেদের চোখের জল ফেলেছে। প্রত্যেকের ঘর-বাড়ি লুঠ করেছে। অবৈধভাবে ভোটও লুঠ করেছে। আগে পঞ্চায়েত ভোট হতে দেয়নি। বিধানসভা ভোটেও ভোট লুঠ করেছে। শাহানুর মণ্ডলের গ্রেফতারিতে আমরা খুশি হয়েছি। গোটা বসিরহাটের মানুষ খুশি হয়েছে।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিভিন্ন দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment