রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাথরপ্রতিমায় মহিলা তৃণমূল পঞ্চায়েত সদস্যাকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ, অভিযোগ অস্বীকার বিজেপির

Published on: September 18, 2026
Patharpratima Panchayat Incident
---Advertisement---

(Patharpratima Panchayat Incident) দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সদস্যাকে প্রকাশ্যে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তৃণমূলের দাবি, বিজেপির লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি। পুলিশের তদন্তেই ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা স্পষ্ট হবে।

কী ঘটেছিল?

তৃণমূলের দাবি, পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা এবং দুই পঞ্চায়েত কর্মীর বিদায় সম্ভাষণ অনুষ্ঠান ছিল। সভা শেষে পঞ্চায়েত সদস্য সুষেন জানা বাইরে বেরোতেই কয়েকজন তাঁকে মারধর করে এবং কেন তিনি সভায় এসেছিলেন, তা জানতে চায়। সুষেনের অভিযোগ, “ননীগোপাল মণ্ডল ও অভিজিৎ দাস তাঁকে ধাক্কা, কিল, চড় ও ঘুষি মারেন। তিনি পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান।”

(Patharpratima Panchayat Incident) ঘটনার প্রতিবাদ করতে বেরিয়ে আসেন সঞ্চালিকা তথা পঞ্চায়েত সদস্যা। তাঁর অভিযোগ, তাঁকে টেনে-হিঁচড়ে বাইরে এনে বিবস্ত্র করে ঘোরানো হয়। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে কয়েকজনকে পঞ্চায়েত অফিসের ভিতর থেকে এক মহিলাকে টেনে বাইরে নিয়ে যেতে দেখা যাচ্ছে বলে দাবি তৃণমূলের।

অভিযোগকারিণীর অভিযোগ, “বিজেপির কিছু পুরুষ ও মহিলা ছিলেন। সরস্বতী বৈরাগী, আলপনা মাইতি, ননীগোপাল মণ্ডল, যতু দাস, অভিজিৎ দাস—এরা প্রত্যেকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। বিজেপির মহিলারা আমাকে বিবস্ত্র করে সেই অবস্থায় আমাকে গোটা পঞ্চায়েত অফিসের এলাকা ঘুরিয়েছে। মহিলা পঞ্চায়েত সদস্য হিসেবে এটা খুবই লজ্জাজনক ঘটনা। আমি এর বিহিত ব্যবস্থা চাই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। পাথরপ্রতিমার কেউ বলতে পারবে না আমি কোন কাটমানি বা টাকার সঙ্গে জড়িত আছি।” তাঁর আরও দাবি, এর আগে কয়েকজন বিজেপি তাঁকে দলটিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি রাজি হননি।

কাঞ্চনজঙ্ঘার মেলা ময়দানে আর মেলা নয়, দেড় কোটির প্রকল্পে বদলাচ্ছে শিলিগুড়ির ছবি

Patharpratima Panchayat Incident: তৃণমূলের অভিযোগ

তৃণমূলের জেলা পরিষদ সদস্য মহেশ্বর নাইয়ার দাবি, “পুরোটাই বিজেপির নেতৃত্বে হয়েছে।” তাঁর অভিযোগ, ভোটের পর থেকেই এলাকায় তৃণমূল কর্মীদের উপর অত্যাচার চলছে। তাঁর কথায়, “দুষ্কৃতীদের অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করা উচিত। আমরা থানায় অভিযোগ করেছি, আজ বিডিওকে জানাব।”

পঞ্চায়েতের আর এক সদস্যের অভিযোগ, ঘটনার পর তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। “কেউ বলছে মেরে ফেলে দেবে, কেউ বলছে কেটে ফেলে দেবে। আমার মা-বাবাকেও হুমকি দেওয়া হচ্ছে,” দাবি তাঁর।

Patharpratima Panchayat Incident: বিজেপির পাল্টা দাবি

বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রদ্যুৎ বৈদ্য বলেন, “ওই অভিযোগের সঙ্গে বিজেপির কোনও কার্যকর্তা, কর্মী বা সমর্থক যুক্ত নন। অভিযোগ কতটা সত্য পুলিশ আইনানুগ ভাবে বিচার বিশ্লেষণ তদন্ত করলে জানা যাবে।” তাঁর দাবি, সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে আগে থেকেই তোলাবাজি, কাটমানি এবং সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিল। তাঁর বক্তব্য, “যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা জনগণের রাগ-ক্ষোভের বহিঃপ্রকাশ। পুলিশ তদন্ত করুক তদন্ত করে দেখুন কারা জড়িত। তদন্তে যদি কোন ব্যক্তি করে থাকে, তাহলে সে শাস্তি পাবে।”

Patharpratima Panchayat Incident: বিডিও অফিসে তৃণমূল

পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী রানী দাস বলেন, “বিজেপি বলেছিল ভয়-আউট ভরসা ইন- এরকম স্লোগান দিতে দিতে মা-বোনেদের সুরক্ষা দেবে বলে এসেছিল ক্ষমতায়।কালকে যে ধরনের আচরণ করা হয়েছে, তার নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু বিচার পাওয়ার আশায় আমরা বিডিও অফিসে এসেছি।” পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হলে সিসিটিভি ফুটেজ, অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পাথরপ্রতিমায় মহিলা তৃণমূল পঞ্চায়েত সদস্যাকে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ, অভিযোগ অস্বীকার বিজেপির”

Leave a Comment